জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ঢাকা দক্ষিণ, রংপুর ও গাজীপুর সিটি করপোরেশনের সড়ক, ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
অনুমোদিত এসব প্রকল্পের আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। প্রকল্পটি শুরুর দুই বছরের মধ্যে সমন্বিত পয়োনিষ্কাশন পরিকল্পনা যুক্ত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কোনো অবকাঠামো প্রকল্পে সমস্যা দেখা দিলে তিন বছরের মধ্যে ঠিকাদারকে তা মেরামতের বাধ্যবাধকতা যুক্ত করতে বলেছেন তিনি। এছাড়া রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও ক্ষতিগ্রস্ত রাস্তা এবং গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনের সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণের বিষয়টি প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রকল্প নির্বাচনের সাথে কোনো রাজনৈতিক বা নির্বাচনী প্রস্তুতির সম্পর্ক নেই বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। অনেক আগে থেকেই এসব প্রকল্পের প্রস্তুতি চলছে। অনুমোদিত অন্যান্য প্রকল্প হলো—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ৫টি অঞ্চলের ১৮ ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ উন্নয়ন; রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন; রংপুর সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসন; গাজীপুর সিটি করপোরেশনের ১। 18, 1, 8.
একনেক সভায় মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট ব্যয় ১৬ হাজার ২০৭ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮৫ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২০ কোটি টাকা। এগুলোর মধ্যে রামপাল ৪৪২ মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প অন্যতম। এই বিদ্যুৎকেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের খরচ সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, আগে ছয় টাকা ধরা হলেও আট ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করার প্রধানমন্ত্রীর নির্দেশে খরচ বেড়ে নয় টাকায় দাঁড়িয়েছে। ভবিষ্যতে এই খরচ আরও বাড়তে পারে। পরবর্তী সময়ে চার ঘণ্টা ব্যাটারি ব্যাকআপের বিষয়টি যুক্ত করায় খরচ দাঁড়ায় ৯ টাকা।
অনুমোদিত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে রয়েছে বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি স্লিপওয়ে নির্মাণ। এছাড়া রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৩০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ, ফ্রান্সের প্যারিসে কেনা চ্যান্সারি ভবনের আধুনিকায়ন এবং করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে। সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন, সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং খানাটি-রিয়ামারি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোও তালিকায় রয়েছে। ৫০ কোটি টাকার কম ব্যয়ের একটি প্রকল্প পরিকল্পনামন্ত্রী ইতিমধ্যে অনুমোদন করেছেন, যা সভায় অবহিত করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 















