আজ অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সর্বমোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকার ১৩টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদিত অর্থের মধ্যে সরকারি তহবিল থেকে ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ও অনুদান খাত থেকে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। নতুন প্রকল্পের পাশাপাশি বেশ কিছু চলমান প্রকল্পের ব্যয় ও মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও আজ সভায় আলোচিত হবে।
প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ১৮টি ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ অবকাঠামো উন্নয়নে ৭৮৪ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার টাকার একটি প্রকল্প রয়েছে, যেখানে সরকারি অর্থায়ন ৫৪৯ কোটি ১৪ লাখ ৯০ হাজার এবং সিটি করপোরেশনের নিজস্ব জোগান ২৩৫ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার টাকা। এদিকে রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নের জন্য ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ ৩ হাজার টাকার একটি নতুন প্রকল্পের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ১২১ কোটি ৯৫ লাখ ৩২ হাজার এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪৮০ কোটি ৮৩ লাখ ৭১ হাজার টাকা। পাশাপাশি একই সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসনে ২১০ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকার পৃথক একটি প্রকল্পও তালিকায় রয়েছে। প্রকল্পটির মূল ব্যয় ছিল ১ হাজার ৩১৯ কোটি ৭১ লাখ টাকা। প্রকল্পের মূল ব্যয় ছিল ৪৬৯ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার টাকা।
গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনের রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণের জন্য ২ হাজার ৫৮৬ কোটি ৯৯ লাখ টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এতে সরকারি অর্থায়ন ২ হাজার ১৯৮ কোটি ৯৪ লাখ ১৫ হাজার টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৮৮ কোটি ৪ লাখ ৮৫ হাজার টাকা। এছাড়া সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার ৭৬৭ কোটি ৫০ লাখ টাকার বিশাল একটি প্রকল্পের প্রস্তাব করা হয়েছে, যার পুরো অর্থই সরকারি তহবিল থেকে বরাদ্দ দেওয়ার কথা রয়েছে।
জ্বালানি খাতে রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ২ হাজার ৪৯৮ কোটি ৭ লাখ ৯৩ হাজার টাকার নতুন প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এই প্রকল্পে কোনো সরকারি অর্থায়ন নেই; বরং ঋণ ও অনুদান থেকে ২ হাজার ১২৩ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৩৭৪ কোটি ৭১ লাখ ১৯ হাজার টাকা সংস্থানের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের লক্ষ্যে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকার একটি নতুন প্রকল্প একনেকের বিবেচনায় রয়েছে, যেখানে সরকারি অর্থায়ন ৮১১ কোটি ৩৮ লাখ টাকা এবং প্রকল্প ঋণের পরিমাণ ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা।
অন্যান্য উন্নয়ন কাজের মধ্যে পঞ্চগড়ের ভজনপুর থেকে ১৫তম কিলোমিটার পর্যন্ত দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণে পুরো সরকারি অর্থায়নে ২০৩ কোটি ৫২ লাখ ৬৬ হাজার টাকার প্রস্তাব রয়েছে। এছাড়া নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে ১৮৪ কোটি ৮৮ লাখ ৩৫ হাজার টাকার সমবায়ভিত্তিক প্রকল্প এবং ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ চ্যান্সারি ভবন সংস্কার ও আধুনিকায়নে ২১১ কোটি ৩০ লাখ টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছে।
পরিকল্পনার মধ্যে রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন স্লিপওয়ে নির্মাণ প্রকল্পের তৃতীয় সংশোধনী। এর ব্যয় ৭৭ কোটি ২৩ লাখ টাকা বাড়িয়ে ২ হাজার ১৬৮ কোটি ৮৮ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ব্যয় ১ হাজার ৩১০ কোটি ৪০ লাখ টাকা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। মূল ব্যয় ৩ হাজার ৪৬৫ কোটি ৫০ লাখ টাকা থেকে শুরু করে বিভিন্ন সংশোধনের মাধ্যমে এর খরচ বৃদ্ধি পেতে পেতে ৭ হাজার ৩৯ কোটি ৩০ লাখ টাকায় দাঁড়ানোর প্রক্রিয়া চলছে। থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের ব্যয় ৩৬ কোটি ৫০ লাখ ৩২ হাজার টাকা বাড়িয়ে চতুর্থবারের মতো ২০২৮ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও আজ তোলা হচ্ছে। বিভিন্ন সংশোধনের পর ব্যয় বেড়ে ২ হাজার ৯১ কোটি ৬৫ লাখ টাকা হয়েছিল। প্রথম সংশোধনে তা ৮৫৩ কোটি ১২ লাখ এবং দ্বিতীয় সংশোধনে ৮৮৯ কোটি ৬২ লাখ ৩২ হাজার টাকায় উন্নীত হয়। প্রথম সংশোধনে ব্যয় ৪ হাজার ৪১৮ কোটি ৫০ লাখ এবং দ্বিতীয় সংশোধনে ৫ হাজার ৭২৮ কোটি ৯০ লাখ টাকা করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 












