ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বংশালে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

পুরান ঢাকার বংশালের বাসায় স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে মো. সুমন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নাজিমউদ্দিন রোডের জমিদার গলিতে এ ঘটনা ঘটে। সংকটাপন্ন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের বুকের বাঁ পাশে একটি রক্তাক্ত জখম ছিল।

হত্যাকাণ্ডে অভিযুক্ত নিহতের দ্বিতীয় স্ত্রী নাসিমা আক্তার হাসপাতালে জানান, সুমন ঢামেক হাসপাতালে বেসরকারি কর্মচারী হিসেবে কাজ করতেন। ঘটনাস্থল জমিদার গলির ওই বাসায় তিনি ও তাঁদের এক মেয়ে থাকেন। সুমনের প্রথম স্ত্রী ডলিও একই এলাকায় থাকেন। গতকাল সোমবার রাতে নাসিমার বাসায় যান সুমন। রাতেই বাসা থেকে নাসিমার এক হাজার ৫০০ টাকা চুরি হয়। রাতে সুমনকে তিনি বাথরুমে মাদক সেবন করতেও দেখেন।

নাসিমার দাবি, এসব বিষয় নিয়ে আজ সকালে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সুমন নাসিমাকে ব্যাপক মারধর করেন। এরপর একটি ধারালো বস্তু এনে সেটি দিয়ে তাঁকে আঘাত করার চেষ্টা করেন। তখন দুজনের হাতাহাতির একপর্যায়ে সেই ধারালো বস্তুটি সুমনের বুকে ঢুকে যায়।

এরপর তিনিই সুমনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমনের বাড়ি হবিগঞ্জ জেলায়। তাঁর বাবার নাম নবী মিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বংশালে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামীর মৃত্যু

আপডেট সময় ০২:৫০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬