ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নববধূকে হত্যার অভিযোগে স্বামীসহ চারজনের বিরুদ্ধে মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর বাঘায় নববধূ বৃষ্টি খাতুনকে হত্যার অভিযোগে স্বামীসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃষ্টির মা শরিফা বেগম বাদী হয়ে মঙ্গলবার রাতে এই মামলাটি দায়ের করেন। এ দিকে ঘটনাস্থল থেকে আটককৃত স্বামী মাহাবুল ইসলামকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আসামিরা হলেন- বৃষ্টির স্বামী মাহাবুল হোসেন, শ্বশুর নবির উদ্দীন, শ্বাশুড়ি বুলবুলি বেগম ও ননদ শিমলা খাতুন।

পুলিশ জানায়, বিয়ের ১৯ দিন পর স্বামীর বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হয় বৃষ্টি খাতুনের। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার প্ররোচারনায় বৃষ্টির স্বামী মাহাবুলের শয়ন কক্ষের বারান্দায় শোয়ানো অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

প্রাথমিক তদন্তে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হয়। বিয়ের পর নির্যাতনের কারণে হত্যার সন্দেহে মামলাটি দায়ের করেন তার মা। বৃষ্টির মা-বাবার বাড়ি চারঘাট উপজেলার কালাবিপাড়া গ্রামে। মৃত্যুর ১৯ দিন আগে উপজেলার মনিগ্রাম এলাকার নবির উদ্দীনের ছেলে মাহাবুল ইসলামের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় বৃষ্টির। বৃষ্টির বাবা আব্দুল হামিদ জানান, ময়নাতদন্ত শেষে গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ জানান, অস্বাভাবিক মৃত্যু বলে প্রচার করা হলেও এর পেছনে রহস্য আছে বলে ধারণা করা হচ্ছে। ওড়না বেঁধে গলায় ফাঁস দেয়ার স্থানটিও গ্রহণযোগ্য মনে হয়নি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যু রহস্য উদঘাটন করা সম্ভব হবে। আসামিরা সবাই পলাতক। তাদেরও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নববধূকে হত্যার অভিযোগে স্বামীসহ চারজনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১২:৫১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭