ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান মিরপুর কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত ৬ ট্রাম্পের স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা, নিশানায় ছেলেও ‘পালিয়ে যাব না’ বলে যে পালিয়ে যায়, সে ‘আসি’ বলে কখনও আসবে না: হাসনাত আবদুল্লাহ স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা

নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে চলন্ত বাসেই স্বামী-স্ত্রীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর সোনাইমুড়ি থেকে ঢাকায় আসার পথে একটি চলন্ত বাসে স্বামী-স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. আয়সা গত রাত ১১টার দিকে তাদের দুই জনকেই মৃত ঘোষণা করেন। ধারণ করা হচ্ছে বাসেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই দম্পতি।

মৃত দম্পতির নাম মোঃ সিরাজুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৫২)। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় চাটগাঁও গ্রামে তাদের বাড়ি। বর্তমানে তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তারা থাকতেন ঢাকা শহরের যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ এলাকায়। সাথে থাকা তাদের আত্মীয় সুমন জানান, কয়েকদিন আগে তারা নোয়াখালীর গ্রামের বাড়িতে মৃত ঝরনা বেগমের ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে যান।

গতকাল ১৫ অক্টোবর রবিবার নোয়াখালীর সোনাইমুড়ি থেকে ঢাকায় ফেরার সময় চলন্ত বাসে প্রথমে ঝরনা বেগম অসুস্থ হন। স্ত্রীর অসুস্থতা দেখে তার পাশে থাকা স্বামীও অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘক্ষণ বাসে থাকার পর ঢাকা পৌঁছলে তাদের সায়েদাবাদে বাস থেকে নামিয়ে প্রথমে মুগদার একটি হাসপাতালে নেওয়া হয়। মুগদা থেকে পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিলেই কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

আত্মীয় সুমন জানান, গত দুইদিন আগে গ্রামের বাড়িতে কলপাড়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন ঝরর্না বেগম। এছাড়া আগে থেকেই তার স্বামীর হার্টের সমস্যা ছিল। ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, ঝরর্নার মাথায় আঘাত থাকার কারণে কর্তব্যরত চিকিৎসক পুলিশ কেস দিয়েছেন ও তার স্বামী সিরাজুল ইসলামের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে চলন্ত বাসেই স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট সময় ০১:২৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭