ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানি সংকটে ফায়ার সার্ভিস

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। পানি সংকটের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

সোমবার রাতে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাত ৯টা পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

এর আগে, ফায়ার সার্ভিস সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পায়। পরে একে একে ফায়ার সার্ভিসের ১৩টি উইনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানায় ফায়ার সার্ভিস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানি সংকটে ফায়ার সার্ভিস

আপডেট সময় ০৯:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬