ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

এমপি’র গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জে এক সংসদ সদস্যের বাড়ির এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রায়গঞ্জের সোনাখাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল রিপনের বিরুদ্ধে।

এ ঘটনায় ওই গৃহকর্মী আমিনা খাতুন বাদী হয়ে ৩ জনকে আসামি করে রোববার সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বাসাইল গ্রামের আমিনা খাতুন (৩০) স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্নার বাড়ীতে গৃহকর্মীর কাজ করে আসছেন।

কিছুদিন আগে এমপি হজে যান। এ সময় গৃহকর্মী আমিনা খাতুনের সাথে বাসাইল গ্রামের সোলেমান হোসেনের ছেলে ফরিদুল ইসলামের (৩৩) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। এছাড়াও আমিনার কাছ থেকে তার প্রেমিক ফরিদুল ৪০ হাজার টাকা ধার নেন। সেই টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে আমিনাকে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ফরিদুল তার নিজ বাড়ীতে নিয়ে আসেন। এসময় সোনাখাড়া ইউপি চেয়ারম্যান রিপন ও মকবুল হোসেন গৃহকর্মীকে ধর্ষণ করেন।

তবে বিষয়টি নিয়ে ষড়যন্ত্রের শিকার বলে জানান সোনাখাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল রিপন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

এমপি’র গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

আপডেট সময় ১২:৪৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭