ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী নগরীর বুধপাড়া গনির ঢালান এলাকায় ট্রেনে কাটা পড়ে ময়েজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার বাসিন্দা। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।

নিহত বৃদ্ধ ময়েজ উদ্দিনের ছেলে রাজু আহম্মেদ জানান, তারা বাবা স্ট্রোকের রোগী ছিলেন। তেমন চলাফেরা করতে পারতেন না। কোনো মতে আস্তে আস্তে হাঁটতে পারতেন। এই অবস্থায় সোমবার ভোরে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের ওপরে যান। এরপর ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে প্রতিবেশীরা ময়েজ উদ্দিনের বাড়িতে খবর দিলে ছিন্নবিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। কিন্তু স্পটে মরদেহ পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ০৪:২২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭