ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মাইলস ছেড়ে দিচ্ছেন শাফিন

অাকাশ বিনোদন ডেস্ক:

দেশের জনপ্রিয় ব্যান্ডদল মাইলস। দেশ ও দেশের বাইরেও রয়েছে এ দলের জনপ্রিয়তা। ব্যান্ডের শুরু থেকেই দলটির সঙ্গে আছেন শাফিন আহমেদ। তবে দলটিতে এখন ভাঙনের সুর বাজছে। গুজব রটেছে, দল ছেড়ে দিচ্ছেন শাফিন।

কিছুদিন আগে হোটেল রেডিসনে অনুষ্ঠিত একটি কনসার্টে মাইলস পারফর্ম করলেও সেখানে উপস্থিত ছিলেন না শাফিন। আর তাতেই গুঞ্জন আরও জোরালো হয়। যদিও বিষয়টি নিয়ে তেমন কোনো মন্তব্য করতে রাজি নন শাফিন। বারবার বিষয়টি ব্যক্তিগত বলে এড়িয়ে যাচ্ছেন তিনি।

তবে তার ভাই হামিন আহমেদ শাফিন আহমেদের পরিবর্তে এরই মধ্যে দলে ৩ জনকে রিপ্লেস করেছেন। এবং তাদের নিয়েই চালিয়ে যাচ্ছেন কনসার্ট।

সম্প্রতি ঢাকার বাইরে চট্টগ্রামে একটি শোতে অংশ নেয় মাইলস। সেখানেও ছিলেন না শাফিন। শুধু তাই নয়, বেশ কয়েকটি করপোরেট হাউসের শোতে মাইলস অংশ নিলেও শাফিন আহমেদের অনুপস্থিতিতে হামিন আহমেদের নেতৃত্বে চালিয়ে নেয়া হচ্ছে কনসার্ট। নতুন যোগ দেয়া তিন সদস্যের মধ্যে একজন হচ্ছেন তাসফি।

এদিকে আগামী ২১ অক্টোবর কানাডায় একটি শোতে অংশ নিচ্ছে মাইলস। এরই মধ্যে প্রচারণাও শুরু হয়ে গেছে। কিন্তু শাফিন সাফ জানিয়ে দিয়েছেন দলের সঙ্গে যাচ্ছেন না তিনি। তবে তিনি না গেলেও দলের প্রচারণার পোস্টারে রয়েছে তার ছবি।

এ প্রসঙ্গে শাফিন বলেন, ‘আমি দলের সঙ্গে যাচ্ছি না। পোস্টারে তারা কেন আমার ছবি বা নাম ব্যবহার করছেন, সেটা আমার জানা নেই। ওরাই ভালো বলতে পারবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

মাইলস ছেড়ে দিচ্ছেন শাফিন

আপডেট সময় ০১:০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭