ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী

ব্রাদার্সকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে কিংস

আকাশ স্পোর্টস ডেস্ক :

রাকিব হোসেন ও দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর দুর্দান্ত নৈপুণ্যে বসুন্ধরা কিংস ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে। কোয়ালিফায়ার-১ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কিংস। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। সাদ উদ্দিনের পাস থেকে দূরূহ কোণ থেকে নেওয়া রাকিব হোসেনের শক্তিশালী শটে গোল করে লিড এনে দেন তিনি।

প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ব্রাদার্স কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। উল্টো ২৭তম মিনিটে দোরিয়েলতনের দৃষ্টিনন্দন ওভারহেড কিক জালে গেলেও ফাউলের কারণে সেটি বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণ বাড়ায় বসুন্ধরা কিংস। ৭০তম মিনিটে ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে সহজেই নিজের প্রথম গোল করেন দোরিয়েলতন। এর চার মিনিট পর আবারও গোল করে ব্যবধান ৩-০ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ব্রাদার্স ইউনিয়ন।

ম্যাচের শেষ দিকে বদলি নেমে সাব্বির হোসেন দূর থেকে জোরালো শটে গোল করলে ৪-০ ব্যবধানে বড় জয় নিশ্চিত হয় কিংসের।

এই জয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নিল বসুন্ধরা কিংস। অন্যদিকে হারলেও টুর্নামেন্টে টিকে আছে ব্রাদার্স ইউনিয়ন। তারা কোয়ালিফায়ার-২ এ মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি-এর মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে খেলবে কোয়ালিফায়ার-৩ এ। সেই ম্যাচের জয়ী দল ফাইনালে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন

ব্রাদার্সকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে কিংস

আপডেট সময় ০৫:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬