ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউনিলিভারের হ্যান্ডওয়াশ প্রোগ্রামে অংশ নিয়ে অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী

অাকাশ জাতীয় ডেস্ক:

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ‘লাইফবয় হ্যান্ডওয়াশ প্রোগ্রামে’ অংশ নিয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। শনিবার দুপুরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের মাঠে রাজধানীর শতাধিক স্কুলের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশ নেয়।

জানা যায়, অনুষ্ঠান চলাকালে অর্ধশতাধিক শিক্ষার্থী রোদের কারণে মাঠে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের দুপুর সোয়া ১২টায় সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের অধিকাংশ বিআরডিসি স্কুলের শিক্ষার্থী। এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রয়েছে।

অসুস্থ এক শিক্ষার্থীর অভিভাবক মো. মোতালেব বলেন, আমার মেয়েকে সকালে স্কুলের প্রোগ্রামে নিয়ে আসি। সকাল থেকেই তারা মাঠে ছিল, একটু আগে অসুস্থ হয়ে পরে। তাই অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মান্নান ভুঁইয়া বলেন, রাজধানীর বিভিন্ন স্কুলের ১১ হাজার ১৫৭ জন শিক্ষার্থীকে ইউনিলিভার তাদের একটি প্রোগ্রামের জন্য আমাদের মাঠে এনেছে। সকাল সাতটা থেকে তাদের প্রোগ্রাম শুরু হয়েছিল। পরে সাড়ে ৮টা থেকে ৯টার দিকে আমার সামনেই তিনজনকে পড়ে যেতে দেখেছি। তখন ইউনিলিভারেরই মেডিক্যাল টিম ছিল তারাই তাদের একটু সুস্থ করে আবার অনুষ্ঠানে দাঁড় করিয়েছে। মোট কতজন অসুস্থ হয়েছে তা আমার জানা নেই।

তিনি আরো বলেন, আমার স্কুলের একটা শিক্ষার্থীও সেখানে অংশ নেয়নি। কারণ ওদের পরীক্ষা চলছে। ইউনিলিভার শুধুমাত্র আমাদের মাঠ ব্যবহার করেছে। এর সঙ্গে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই।

ইউনিলিভারের জনসংযোগের দায়িত্বে থাকা মিডিয়া হাউজ মাইন্ড শেয়ারের কর্মকর্তা ক্ষিতিশ পাল বলেন, আমরা আসলে কোনও সাংবাদিককে আজ দাওয়াত করিনি। আমাদের উদ্দেশ্য ছিল গিনেস বুকে রেকর্ড করা। সেই উদ্দেশে আমাদের এই হাত ধোয়া অনুষ্ঠানে সাড়ে দশ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

তিনি আরো বলেন, আমি সারাদিন সেখানে ছিলাম। যেকোনও শিক্ষা প্রতিষ্ঠানে একটি বড় অনুষ্ঠান হলে সেখানে দুই একজন বাচ্চা অসুস্থ হতেই পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইউনিলিভারের হ্যান্ডওয়াশ প্রোগ্রামে অংশ নিয়ে অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী

আপডেট সময় ০২:২৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭