ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

১৩ ম্যাচ নিষিদ্ধ জারাগোজার আর্জেন্টাইন গোলরক্ষক

আকাশ স্পোর্টস ডেস্ক :

স্প্যানিশ ফুটবলে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বড় শাস্তির মুখে পড়েছেন এস্তেবান আন্দ্রাদা। রিয়াল জারাগোজার এই আর্জেন্টাইন গোলরক্ষককে ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

গত রবিবার দ্বিতীয় স্তরের লিগে হুয়েস্কার বিপক্ষে ডার্বি ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডার জর্জ পুলিদোর মুখে ঘুষি মারার ঘটনায় এই শাস্তি দেওয়া হয়। ম্যাচ চলাকালে প্রথমে ফাউলের জন্য লাল কার্ড দেখেন আন্দ্রাদা। এরপর ক্ষোভের বশে পুলিদোকে আঘাত করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সরাসরি আক্রমণের জন্য আন্দ্রাদাকে ১২ ম্যাচ এবং লাল কার্ডের কারণে অতিরিক্ত ১ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। ফলে চলতি মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না তার।

এই নিষেধাজ্ঞা জারাগোজার জন্য বড় ধাক্কা, কারণ দলটি বর্তমানে অবনমন এড়ানোর লড়াইয়ে রয়েছে। একই সঙ্গে ক্লাব ও খেলোয়াড়, উভয়কেই আর্থিক জরিমানার মুখে পড়তে হয়েছে।

ঘটনার পর আন্দ্রাদা নিজের ভুল স্বীকার করে বলেন, ‘আমি যা করেছি তা ভুল। ক্লাব, সমর্থক এবং একজন পেশাদার হিসেবে এটি ভালো বার্তা নয়। আমি আন্তরিকভাবে দুঃখিত।’

এ ঘটনায় আরও দুই খেলোয়াড় লাল কার্ড দেখেন। তারা হলেন হুয়েস্কার গোলরক্ষক দানি হিমিনেজ (৪ ম্যাচ নিষেধাজ্ঞা) এবং জারাগোজার দানি তাসেনদে (২ ম্যাচ নিষেধাজ্ঞা)। ম্যাচে ১-০ ব্যবধানে জয় পায় হুয়েস্কা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

১৩ ম্যাচ নিষিদ্ধ জারাগোজার আর্জেন্টাইন গোলরক্ষক

আপডেট সময় ০১:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬