ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক : 

এশিয়ান গেমসের হকির বাছাই পর্বে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে ওঠার মধ্য দিয়ে আইচি-নাগোয়া এশিয়ান গেমসের মূল আসরে খেলার সুবর্ণ সুযোগ পেল বাংলাদেশ নারী দল। আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশ।

চাইনিজ তাইপে ও ইন্দোনেশিয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। আগামী পরশু অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

ম্যাচের অষ্টম মিনিটে আইরিন রিয়া ফিল্ড গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। চার মিনিট পর সিঙ্গাপুরের চিয়া পেনাল্টি কর্নার থেকে সমতা আনেন। পরের কোয়ার্টারে দুই দলের কেউ আর গোল করতে পারেনি। ১-১ সমতা নিয়ে দুদল ড্রেসিংরুমে ফেরে।

বিরতির পরের কোয়ার্টারেও কোনো গোল হয়নি। দুই দলই গোলের চেষ্টা করে বারবার ব্যর্থ হয়। ম্যাচের শেষ চার মিনিটে বাংলাদেশ দুই গোল করে। ৫৭তম ও ৫৮তম মিনিটে রিয়া টানা দুটি ফিল্ড গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।

শেষ দুই মিনিটে সিঙ্গাপুর বাংলাদেশের দিকে চাপ প্রয়োগ করলেও কোনো গোল আদায় করতে পারেনি। এতে বাংলাদেশ ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। হ্যাটট্রিক গোলদাতা আইরিন আক্তার রিয়া ম্যাচ সেরার পুরস্কার পান।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরাজগঞ্জে পুকুরে মিলল নিখোঁজ এক কৃষকের মৃত অবস্থায় পাওয়া

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আপডেট সময় ০৭:০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬