ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লাল কার্ড দেখার ক্ষোভে প্রতিপক্ষকে গোলকিপারের ঘুষি

আকাশ স্পোর্টস ডেস্ক :

স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল জারাগোজা ও হুয়েস্কা। আরাগোনেস ডার্বিতে দুই দলের লড়াইয়ের শেষ দিকে লেগে যায় মারামারি। জারাগোজা কিপার এস্তেবান আন্দ্রাদা হুয়েস্কার ডিফেন্ডার জর্জ পুলিদোকে ঘুষি মেরে বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন।

ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্ত। টাচলাইনের দিকে আন্দ্রাদাকে কিছু একটা বলতে এসেছিলেন পুলিদো। জারাগোজা গোলকিপার তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখালে আবার মেজাজ হারান আন্দ্রাদা। দৌড়ে গিয়ে পুলিদোকে এবার সজোরে ঘুষি মারেন।

দুই দলের খেলোয়াড় ও স্টাফ সদস্যদের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। মাঝে পড়ে যান আন্দ্রাদা। সুযোগ বুঝে তার মাথার পেছনে ঘুষি মারেন হুয়েস্কা গোলকিপার দানি জিমেনেজও। তাকেও লাল কার্ড দেখান রেফারি। জারাগোজার দানি তাসেন্দেও মার্চিং অর্ডার পান।

হুয়েস্কা ম্যাচটি জিতেছে ১-০ গোলে। দুই দলই দ্বিতীয় বিভাগের পয়েন্ট টেবিলের তলানিতে। রেলিগেশন থেকে বাঁচার লড়াইয়ে তারা।

নিজের কৃতকর্মের পর অনুশোচনা প্রকাশ করেছেন আন্দ্রাদা, ‘যা ঘটেছে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এটা ক্লাব, ভক্ত, বিশেষ করে আমার মতো পেশাদারের জন্য বাজে দৃষ্টান্ত। তাই আমি খুব দুঃখিত।’

তিনি আরও বললেন, ‘আমার ক্যারিয়ারে এর আগে কেবল একবার লাল কার্ড দেখেছিলাম। সেটা ছিল বক্সের বাইরে হ্যান্ডবলের কারণে। এবার আমার মনোযোগ হারিয়ে এমন প্রতিক্রিয়া দেখালাম। আমি খুব দুঃখ প্রকাশ করছি’

Tag :
আপলোডকারীর তথ্য

সিরাজগঞ্জে পুকুরে মিলল নিখোঁজ এক কৃষকের মৃত অবস্থায় পাওয়া

লাল কার্ড দেখার ক্ষোভে প্রতিপক্ষকে গোলকিপারের ঘুষি

আপডেট সময় ০২:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬