ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ট্রাম্পের বিশেষ দূতের আজব প্রস্তাব, বিশ্বকাপে ইরানের বদলে ইতালি

আকাশ স্পোর্টস ডেস্ক : 

ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে গেছে রাজনীতির খেলা। এবার মাঠের বাইরে বড় একটা চাল দিল যুক্তরাষ্ট্র। ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোলি। ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে রয়টার্স ও আলজাজিরা এই খবর প্রকাশ করেছে।

জাম্পোলি বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে উত্থাপন করেছেন। তিনি বলেন, আমি একজন ইতালীয় বংশোদ্ভূত। যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপে আজ্জুরিদের অংশগ্রহণ দেখা আমার জন্য স্বপ্নের মতো। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে ইতালির সেই যোগ্যতা রয়েছে। রয়টার্স জানিয়েছে, ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

ফিফা বলছে ইরান খেলবে, ইরানও বলছে প্রস্তুত:
ফিফা সভাপতি ইনফান্তিনো ইতোমধ্যে জানিয়েছেন, ইরানের অংশগ্রহণ প্রত্যাশিত এবং তারা বিশ্বকাপে খেলবে বলেই ধারণা করা হচ্ছে। ইরানও একাধিকবার নিশ্চিত করেছে, ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো সিয়াটল ও লস অ্যাঞ্জেলেসে নির্ধারিত। ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার ইরানের অনুরোধ ইতোমধ্যে নাকচ করে দিয়েছে ফিফা।

১১ জুন থেকে শুরু, যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় বিশ্বকাপ:
২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। ১১ জুন থেকে শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ১৯ জুলাই।

Tag :
আপলোডকারীর তথ্য

তুরস্ক সফরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ট্রাম্পের বিশেষ দূতের আজব প্রস্তাব, বিশ্বকাপে ইরানের বদলে ইতালি

আপডেট সময় ০৫:১৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬