ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের দাপুটে জয়

আকাশ স্পোর্টস ডেস্ক : 

ফেডারেশন কাপে বাংলাদেশ পুলিশ এফসি’র বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর একার চার গোলে পুলিশ এফসিকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করে কিংস। এতে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে প্লে-অফে উঠলো বর্তমান চ্যাম্পিয়নরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে টেবিলের শীর্ষে ছিল পুলিশ এফসি, তাদের পয়েন্ট ছিল ৬। অন্যদিকে ৫ পয়েন্ট নিয়ে লড়াইয়ে ছিল বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফর্টিস এফসি।

বসুন্ধরা কিংস অ্যারেনায় জয়ের পর কিংসের পয়েন্ট দাঁড়ায় ৮। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় রানার্সআপ হিসেবে প্লে-অফে উঠেছে মোহামেডান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় পুলিশ। ৩৫তম মিনিটে কিংসের বক্সে ইউসুফের হাতে বল লাগলে পেনাল্টি দেন রেফারি। তবে স্পট কিক থেকে গোল করতে পারেননি পাওলো এনরিক, তার শট ক্রসবারে লেগে ফিরে আসে।

উল্টো যোগ করা সময়ে পেনাল্টি থেকে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। বক্সে ফয়সাল আহমেদ ফাহিমকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখান থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন দোরিয়েলতন।

বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠেন এই ব্রাজিলিয়ান তারকা। ৫২তম মিনিটে রাকিব হোসেনের পাস ধরে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

৮২তম মিনিটে রাকিবের ক্রসে দারুণ হেডে পূর্ণ করেন হ্যাটট্রিক। ম্যাচের শেষদিকে আরও একটি গোল করে নিজের চার গোল পূর্ণ করেন দোরিয়েলতন। তবে যোগ করা অতিরিক্ত সময়ে সান্ত্বনাসূচক একটি গোল শোধ করে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের দাপুটে জয়

আপডেট সময় ১০:২৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬