ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

কোহলির জন্যই ক্রিকেটের খবর রাখেন জোকোভিচ

আকাশ স্পোর্টস ডেস্ক : 

টেনিসের কিংবদন্তি নোভাক জোকোভিচ জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির জন্যই তিনি ক্রিকেট অনুসরণ করতে শুরু করেছেন।

লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের ফাঁকে এক সাক্ষাৎকারে জোকোভিচ বলেন, কোহলি তার বন্ধু এবং তিনি তাকে গভীরভাবে শ্রদ্ধা করেন। তার ভাষায়, ‘ভিরাটের কারণেই আমি ক্রিকেট অনুসরণ করা শুরু করি। আগে আমি খোঁজখবর রাখতাম না, কিন্তু তার মাধ্যমে এই খেলাটির প্রতি আগ্রহ জন্মেছে।’

তিনি আরও জানান, কোহলির সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন এবং ভবিষ্যতে ভারতে গেলে দু’জন একসঙ্গে সময় কাটাতে চান। জোকোভিচ বলেন, তারা একসঙ্গে টেনিস ও ক্রিকেট খেলে আনন্দ ভাগাভাগি করতে চান এবং খেলাধুলার ইতিবাচক দিক ছড়িয়ে দিতে চান।

অন্যদিকে কোহলি এর আগে জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জোকোভিচের সঙ্গে তার পরিচয় শুরু হয়। প্রথমে ইনস্টাগ্রামে বার্তা পাঠাতে গিয়ে ভুল বোঝাবুঝিও হয়েছিল, তবে পরে নিশ্চিত হয়ে নিয়মিত যোগাযোগ শুরু হয়। কোহলি আরও জানান, জোকোভিচের বড় অর্জনগুলোতে তিনি নিয়মিত শুভেচ্ছা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই প্রশিক্ষণে গুগলের নিজস্ব কৃত্রিম ইন্টারনেট ‘মিরর ডাইমেনশন’

কোহলির জন্যই ক্রিকেটের খবর রাখেন জোকোভিচ

আপডেট সময় ০১:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬