ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস কলম্বিয়ার

আকাশ স্পোর্টস ডেস্ক :

৩৩ বছর আগে পথমবারের মতো অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপা জয়ে স্বাদ পেয়েছিল কলম্বিয়া। এরপর দীর্ঘ চার বছর পর ধরে ফাইনালে হারের বৃত্তে আটকে ছিল দলটি।

রবিবার (১৯ এপ্রিল) শক্তিশালী আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়ে এবং দ্বিতীয়বারের মতো সেই চ্যাম্পিয়নশিপ জয় করেছে কলম্বিয়া।

দুই দল আগেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছিল। টুর্নামেন্টের ফাইনালটি ছিল শ্রেষ্ঠত্ব প্রমাণের। প্যারাগুয়ের লুক শহরের কনমেবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনা অনূরধ্ব-১৭ দলকে ৪-০ গোলে উড়িয়ে শিরোপার স্বাদ পেয়েছে কলম্বিয়া অনূর্ধ্ব-১৭ দল। ম্যাচে আর্জেন্টিনার তিন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে খেলা কিছু সময় বন্ধ থাকার পর প্রথমার্ধের শেষদিকে দুর্দান্ত এক গোলে ম্যাচে কলম্বিয়ার গোল উৎসবের সূচনা করেন মিগুয়েল আগামেজ।

দ্বিতীয়ার্ধে পুরোপুরি একতরফা খেলা হয়। কলম্বিয়া আধিপত্য বিস্তার করে আরও তিনটি গোল করে বড় জয় নিশ্চিত করে। গোল করেন মাতিয়াস কাইসেদো, জোসে এস্কোরসিয়া। এই অর্ধে আরেকটি গোল করে ফাইনালের আলো নিজের দিকে টেন নেন আগামেজ।

অন্যদিকে আর্জেন্টিনার জন্য ম্যাচটি ছিল হতাশার। ম্যাচে তিন খেলোয়াড় লাল কার্ড দেখেন। রাফ ট্যাকলের জন্য প্রথমে বহিষ্কৃত হন মাতেও মেন্দিসাবাল। এরপর ম্যাচের শেষদিকে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়ানোর কারণে সিমন এস্কোবার ও আলান আলকারাজকেও মাঠ ছাড়তে হয়।

ফাইনালে ওঠার লড়াইয়ে সেমিফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়েছে কলম্বিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস কলম্বিয়ার

আপডেট সময় ১২:৩২:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬