ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

শাহজালালে ২৮০ কার্টন বিদেশী সিগারেট জব্দ, আটক ১

অাকাশ জাতীয় ডেস্ক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ২৮০ কার্টন বিদেশি সিগারেটসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম কর্তৃপক্ষ। আটককৃত যাত্রীর নাম বাহার উদ্দিন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। জব্দকৃত বিদেশী সিগারেটের মূল্য প্রায় ৬ লাখ টাকা।

ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের সহকারি কমিশনার (এসি) মো: সাইদুল ইসলাম আজ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের (বিজি-০৯২) নম্বরের ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। বিমানের যাত্রী বাহার উদ্দিন।ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেলের স্ক্যানিং ফাঁকি দিয়ে অতিক্রম করে দ্রুত চলে যাওয়ার সময় তার গতিরোধ করা হয় ।

পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ৩টি লাগেজ খুলে তার ভেতরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ২৮০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

জব্দকৃত বিদেশী সিগারেট গুলো বর্তমানে কাস্টমস এর হেফাজতে আছে। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

শাহজালালে ২৮০ কার্টন বিদেশী সিগারেট জব্দ, আটক ১

আপডেট সময় ০৫:৩৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭