ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক আইনজীবী টিটোর মৃত্যু, এক দিন বন্ধ বিচারিক কার্যক্রম পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে সঞ্চালনব্যবস্থা ‘স্মার্ট’ করার নির্দেশ মন্ত্রীর প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর পুশইন নিয়ে আবিদুলের পোস্ট ভাইরাল রাশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের অনুরোধ ঢাকার দলীয় ঠিকাদাররা কাজ না পাওয়ায় সংসদ সদস্যদের ক্ষোভ, পর্যালোচনার আশ্বাস পুশইন ঠেকাতে বিজিবির নিশ্ছিদ্র টহল রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন নাজুক অবস্থায় রয়েছে: রুমিন ফারহানা

ইউনেসকোর নতুন মহাপরিচালক আদ্রেঁ আজুলে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেসকো) মহাপরিচালক নির্বাচিত হয়েছেন ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী আদ্রেঁ আজুলে। শুক্রবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক নির্বাচনে কাতারের প্রার্থীকে মাত্র দুই ভোটে পরাজিত করেন তিনি।

জানা যায়, কাতারের সাবেক সংস্কৃতিমন্ত্রী হামাদ বিন আবদুল আজিজ আল-কাওয়ারিকে ৩০-২৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন আদ্রেঁ আজুলে। ইউনেসকোর নির্বাহী বোর্ড ভুক্ত দেশগুলো এই ভোটে অংশ নেয়। কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপকারী চারটি উপসাগরীয় দেশ সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত ফান্সের প্রার্থীকে সমর্থন দেয়।

আগামী ১০ নভেম্বর ইউনেসকোর ১৯৫ সদস্য দেশের কাছে নতুন মহাপরিচালকের বিষয়টি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

এদিকে ইউনেসকো’তে ‘ইসরায়েল-বিরোধী পক্ষপাত’ আছে, এই অভিযোগ তুলে ওই সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, কারাদণ্ড

ইউনেসকোর নতুন মহাপরিচালক আদ্রেঁ আজুলে

আপডেট সময় ০৫:০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭