ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় ঢাকা-১৩ আসনে প্রতি মাসে টাউন হল সভা চালু থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

ঢাকা- ১৩ আসনের অন্তর্গত ৩১, ৩৩ ও ৩৪নং ওয়ার্ডের বাসিন্দা এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত উন্মুক্ত টাউন হল সভায় তিনি এসব কথা বলেন।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) বেলা সাড়ে ১১টায় মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে উন্মুক্ত টাউন হল সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত টাউন হল সভায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওই ওয়ার্ডের বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও সঙ্গে সঙ্গে উপস্থিত সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ডিএনসিসি, ডিএমপি, তিতাস, ওয়াসা, ফায়ার সার্ভিস, ডিপিডিসির কর্মকর্তাদের সমস্যা সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক ও সত্যিকার গণতন্ত্রের যে স্বপ্ন আমাদের দেখিয়েছিলেন- তা আমরা এ দেশের মাটিতে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এলাকাবাসীকে নিয়ে টাউন হল সভা প্রতিমাসে চালু রাখব। নির্বাচনের আগে আমি ঘোষণা করেছিলাম প্রতি মাসে আমি এলাকাবাসীর সঙ্গে উন্মুক্ত সভা করবো। রোজা থাকায় গতমাসে সম্ভব হয়নি। এ মাস থেকে শুরু হলো। যতদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ সরকার থাকবে, আমি জনপ্রতিনিধি হিসেবে যতদিন আছি ইনশাআল্লাহ প্রতি মাসে এ উন্মুক্ত টাউন হল সভা চালু থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্রের ইতিহাসে দেখবেন সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা ও শুরু হয়- এলাকা, মহল্লা ও জায়গায় জায়গায় টাউন হল সভার মাধ্যমে। এলাকাবাসী, জনপ্রতিনিধি ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে যেন উন্মুক্ত আলোচনা হয় সেটিই এ টাউন হল সভার লক্ষ্য। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ঢাকা-১৩ আসনে ৩১, ৩৩ ও ৩৪নং ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে টাউন হল সভা শুরু হলো।

এলাকার বিভিন্ন সেবার মানোন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য এলাকাবাসীকে সহযোগিতার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিপুল জনসংখ্যার জন্য সরকারি প্রতিষ্ঠানে প্রয়োজনের তুলনায় লোকবল অনেক কম। তাই আমি এলাকাবাসীকে সহযোগিতার জন্য অনুরোধ করছি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঢাকা-১৩ আসনকে একটি মডেল এলাকায় পরিণত করতে সক্ষম হবো।

এর আগে সভার শুরুতে এলাকাবাসীর উদ্দেশ্যে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের বক্তব্য প্রদান করেন। পরে উন্মুক্ত আলোচনায় উপস্থিত এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, জলাবদ্ধতা, লোডশেডিং, গ্যাসের সংকট এবং রাস্তা ও ফুটপাত দখলের বিষয় উল্লেখ করেন।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানার সঞ্চালনায় সভায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬