ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের মেরিন ড্রাইভসহ জেলার সব পর্যটন কেন্দ্রকে ফ্রি ইন্টারনেট সুবিধার আওতায় আনার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, পর্যটকদের সুবিধা এবং সমুদ্রপথে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার স্যাটেলাইট প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

শনিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশে ইন্টারনেট দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। তিনি বলেন, বঙ্গোপসাগরে মাছ আহরণে নিয়োজিত ফিশিং ট্রলারগুলোর নিরাপত্তার জন্য স্যাটেলাইটের মাধ্যমে তাদের ইন্টারনেটের আওতায় আনা হচ্ছে। এতে গভীর সমুদ্রে কোনো বিপদ হলে দ্রুত যোগাযোগ করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় মন্ত্রী দেশের ডিজিটাল অবকাঠামোর অগ্রগতি তুলে ধরে বলেন, দেশের চারটি এয়ারপোর্টকে ফ্রি ওয়াই ফাই জোনের আওতায় নিয়ে আসা হয়েছে। পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেসসহ চারটি আন্তঃনগর ট্রেনে ফ্রি ইন্টারনেট সার্ভিস দেওয়া হচ্ছে।

সভা শেষে মন্ত্রী কক্সবাজার আইকনিক রেল স্টেশনে যাত্রী সাধারণের জন্য ফ্রি ইন্টারনেট সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি কক্সবাজার সাবমেরিন ক্যাবল স্টেশন পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

আপডেট সময় ০৮:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬