ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

আমরা ক্লিনিং ঢাকা করতে চাই, সমৃদ্ধ ন্যাশন গড়তে চাই: সড়ক পরিবহনমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য ঢাকা রেখে যেতে হলে বর্জ্য ব্যবস্থাপনার চেয়ে বর্জ্য সঠিক জায়গায় রাখা বেশি জরুরি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, ‘সচেতনতা আগে প্রয়োজন। যত্রতত্র বর্জ্য ফেলে বর্জ্য ব্যবস্থাপনার নজির পৃথিবীতে নেই।’

শনিবার রাজধানীর হাজারীবাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি শেষে মন্ত্রী এসব কথা বলেন।

রাজনৈতিক কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ রবিউল আলম বলেন, ‘রাজনৈতিক কর্মীদের সঙ্গে নিয়ে আমরা দেশকে ধারণ করতে চাই। আমরা ক্লিনিং ঢাকা করতে চাই, আমরা একটা সমৃদ্ধ নেশন গড়তে চাই, আমরা সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে চাই।’

তিনি বলেন, অন্যের ওপর দায় চাপানোর চেয়ে নিজের দায় নিতে শিখতে হবে। প্রধানমন্ত্রী আপনাদের ভোটের মূল্যায়ন করেছেন, আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। তাই জনগণের জন্য একটি জনবান্ধব নগর গড়ে তোলার দায়বদ্ধতা আমার আছে।’

একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বর্জ্য ও মশক নিধনে জনগণের সরাসরি অংশগ্রহণের ওপর জোর দেন।

তিনি বলেন, ‘সামনের বর্ষা মৌসুমকে কেন্দ্র করে আমাদের বিশেষ পরিকল্পনা আছে। কিন্তু সিটি করপোরেশনের একার পক্ষে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। এখানে ৫০-৫০ অংশীদারিত্ব প্রয়োজন। জনগণ ৫০ শতাংশ সচেতন হলে আর সিটি করপোরেশন বাকি ৫০ শতাংশ কাজ করলে তবেই শতভাগ সাফল্য আসবে।’

বাসাবাড়ির পরিচ্ছন্নতা নিয়ে প্রশাসক বলেন, ‘ডেঙ্গু মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে আমরা ব্লিচিং পাউডারসহ সব সরঞ্জাম দিতে পারব। কিন্তু কারও ঘরের ছাদ বা টবের জমে থাকা পানি তো সিটি করপোরেশন পরিষ্কার করে দিয়ে আসতে পারবে না। এ বিষয়ে এলাকাবাসীকে সতর্ক থাকতে হবে।’

প্রধানমন্ত্রী দেশকে সফলতার দিকে নিয়ে যেতে অক্লান্ত চেষ্টা করছেন উল্লেখ করে আবদুস সালাম আরও বলেন, প্রধানমন্ত্রী সড়ক পরিবহনমন্ত্রীকে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন এবং তিনি সেগুলো বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

আমরা ক্লিনিং ঢাকা করতে চাই, সমৃদ্ধ ন্যাশন গড়তে চাই: সড়ক পরিবহনমন্ত্রী

আপডেট সময় ০৬:৩০:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬