ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, একজন গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের বড়াইগ্রামে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত একমাত্র আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ বন্দর নবীগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মো. হৃদয় হোসেন (১৮)। সে নাটোর জেলার বড়াইগ্রাম থানার পারবোর্নী গ্রামের বাসিন্দা মো. কোরবান আলীর ছেলে।

র‍্যাব জানায়, গত ৭ এপ্রিল বিকেলে ওই স্কুলছাত্রী বাবার সঙ্গে জোনাইল বাজারে গিয়ে একা বাড়ি ফিরছিল। জোনাইল মহিলা কলেজ এলাকায় পৌঁছালে হৃদয় তাকে কাঁধে তুলে পাশের ঘাসের জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এলে হৃদয় তাকে ছেড়ে দেয়। বাড়ি ফেরার পথে দ্বিতীয়বারও পথ রোধ করে ধর্ষণচেষ্টা চালায় হৃদয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে কাউকে না জানানোর হুমকি দিয়ে সে চলে যায়।

এই ঘটনায় লজ্জায় বাড়িতে ফিরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে ছাত্রীটি। তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। গত ৯ এপ্রিল ভুক্তভোগীর বাবা বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করলে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বাড়িয়ে আসামিকে শনাক্ত ও গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১-এর অপারেশন অফিসার রওনক এরফান খান জানান, ভুক্তভোগী নাবালিকার বিচার নিশ্চিত করতে মামলা দায়েরের পরপরই আমরা কার্যক্রম শুরু করি। সুনির্দিষ্ট তথ্য ও নজরদারির ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, একজন গ্রেফতার

আপডেট সময় ১২:০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬