ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লাকসামে ভুল চিকিৎসায় ৮ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার লাকসামে হাতের আঘাতের চিকিৎসা নিতে গিয়ে আব্দুল্লাহ আল হোসাইন (৮) নামক এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার লাকসামের একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ও স্বজনরা হাসপাতালের সামনে মরদেহ রেখে বিক্ষোভ করেন। নিহত শিশু হোসাইন লাকসাম উপজেলার কেমতলি গ্রামের হারুনুর রশিদের একমাত্র ছেলে।

স্বজনরা জানান, আব্দুল্লাহ আল হোসাইন খেলাধুলার সময় হাতে ব্যথা পেলে তাকে দ্রুত লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহেদ আনোয়ার ভুঁইয়া শিশুটিকে ভর্তি দিয়ে অপারেশনের পরামর্শ দেন এবং প্রায় ৩৫ হাজার টাকা খরচের কথা জানান।

সন্তানের সুস্থতার আশায় পরিবার অপারেশনে সম্মতি দেয়। বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। দীর্ঘসময় পর বিকেলের দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর অবস্থা আশঙ্কাজনক এবং দ্রুত কুমিল্লায় নিয়ে যেতে হবে।

পরে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে ওই হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হওয়ার কথা জানান।

এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা মরদেহ নিয়ে আবার লাকসামে ফিরে এসে হাসপাতালের সামনে অবস্থান নেন এবং দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলেও তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিহতের পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি উঠেছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমদ জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লাকসামে ভুল চিকিৎসায় ৮ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

আপডেট সময় ০১:২৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬