ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, লজ্জায় স্কুলছাত্রীর বিষপান

আকাশ জাতীয় ডেস্ক: 

নাটোরের বড়াইগ্রামে একটি বাজার থেকে বাড়ি ফেরার সময় রাস্তা থেকে তুলে নিয়ে এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। পরে বাড়িতে ফিরে লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ওই স্কুলছাত্রী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার জোনাইল মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত হৃদয় হোসেন জোনাইল মহিলা কলেজ এলাকার কোরবান আলীর ছেলে।

লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে ওই ছাত্রী তার বাবার সঙ্গে বাজারে যায়। সেখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে একাই বাড়িতে ফিরছিল সে। পথে অভিযুক্ত হৃদয় তাকে জোরপূর্বক পাশের জমিতে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এলে হৃদয় তাদের দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

পরে মেয়েটি বাড়িতে গিয়ে ক্ষোভে-লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় স্বজনরা বুঝতে পেরে তাকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে ওই স্কুলছাত্রীর বাবা বলেন, এ ঘটনা কাউকে জানালে আমাকে ও আমার স্ত্রীকে হত্যার হুমকি দেয় হৃদয়। এতে নিরুপায় হয়ে আমার মেয়ে আত্মহত্যার চেষ্টা করে। আমি এ ঘটনার বিচার চাই।

হৃদয় হোসেনের পিতা কোরবান আলী বলেন, আমার ছেলে এমন কিছু করেনি। একটি পক্ষ আমার ছেলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে।

বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, লজ্জায় স্কুলছাত্রীর বিষপান

আপডেট সময় ১০:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬