ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যাংক লেনদেনে কর আরোপের চিন্তা করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ব্যাংক লেনদেনের ওপর কর আরোপ এবং অতিরিক্ত সম্পদশালীদের ওপর কর বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার। ব্যাংক লেনদেনের ওপর কর আদায় করা যায় কিনা সে বিষয়ে কাজ করছে এনবিআর।’ বৃহস্পতিবার চট্টগ্রামের সার্কিট হাউসে প্রাক-বাজেট উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, ‘উচ্চ আয়ের ব্যক্তি এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের ওপর কর বৃদ্ধি ও ব্যাংক লেনদেনে কর প্রবর্তনের চিন্তা চলছে। কর আদায়ের প্রক্রিয়া ডিজিটালাইজ করা হবে এবং সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এনবিআরের পক্ষে একা সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ সম্ভব নয়। এ ক্ষেত্রে সকল সরকারি কার্যালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সিটি কর্পোরেশন, পৌরসভার মতো প্রতিষ্ঠানগুলোকে কর আদায়ে আরও বেশি আধুনিক ও মনোযোগী হতে হবে।’

তিনি বলেন, ‘প্রান্তিক জনগোষ্টির জন্য সুযোগ-সুবিধা বাড়ানো এবারের বাজাটের অন্যতম উদ্দেশ্য। ছোট-বড় সরকারি প্রকল্পগুলোকে ট্যাক্সের আওতায় আনতে হবে। বাংলাদেশ ব্যাংকের সাথে সিস্টেম ইন্ট্রিগেশনের পাশাপাশি কাস্টমস বন্ডের অপব্যবহার দূর করতে অটোমেশন সিস্টেম চালু করা হচ্ছে।’

আবদুর রহমান খান বলেন, ‘ভবিষ্যতে কর আদায় প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করতে জাতীয় রাজস্ব বোর্ড সবকিছুই ডিজিটালাইজেশন করছে। এটা হলে কমপ্লেনগুলো অনেক কমে যাবে। পাশাপাশি মানুষের কাস্টমস অফিসে, ভ্যাট অফিসে, বন্ড অফিসে যেতে হবে না। ট্যাক্স প্রদানকারীরা যখন রিটার্ন সাবমিট করবে তখন উনার রিফান্ড যেটা হবে সেটা যদি সঠিক হয় তাহলে অটোমেটিক্যালি তা উনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে।’

কর ফাঁকি ও ভুয়া অডিট রিপোর্ট করা হয় বলেও মন্তব্য করেন তিনি। অটোমেটিক রিটার্ন ও ভ্যাট প্রদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান।

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, ব্যবসায়ী সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট শীর্ষক আরেক আলোচনা সভায় যোগ দেন এনবিআর চেয়ারম্যান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্যাংক লেনদেনে কর আরোপের চিন্তা করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

আপডেট সময় ০৬:৫৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬