ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন আগে রোগ ডিটেক্ট করি, তারপরে ওষুধ দেই: বিরোধী দলকে আইনমন্ত্রী জ্বালানি খাতে মাসে আড়াই হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার বিএনপি খুব দ্রুত দমনমূলক অবস্থানে যাচ্ছে: আসিফ সরকার শুধু নোট অব ডিসেন্টকে অক্ষরে অক্ষরে পালন করতে চায়’:আখতার হোসেন ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবাকে ধর্ষণের অভিযোগ যুদ্ধবিরতি ‘ভুল’ ছিল, ইরানকে ছাড় দেওয়া উচিত হয়নি: ইসরায়েলি মন্ত্রী শেরপুর-৩ আসনে উপনির্বাচন: ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ জামায়াত প্রার্থীর, প্রত্যাখ্যান বিএনপির আমি সরকারি চাকরি করি, হুকুমের গোলাম:মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই আমির লেবাননে হামলা চলতে থাকলে শান্তি আলোচনা অযৌক্তিক: ইরান হাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

যুদ্ধবিরতি ‘ভুল’ ছিল, ইরানকে ছাড় দেওয়া উচিত হয়নি: ইসরায়েলি মন্ত্রী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কার্যকর হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতিকে ‘একটি ভুল পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রভাবশালী লিকুদ পার্টির সদস্য এবং প্রবাসীবিষয়ক মন্ত্রী আমিকাই চিকলি।

ইসরায়েলের একটি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

চিকলি মনে করেন, ইরানকে বর্তমান অবস্থায় ছাড় দেওয়া সঠিক হয়নি এবং এ ধরনের শক্তির বিরুদ্ধে লড়াই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া উচিত ছিল।

ঐতিহাসিক উদাহরণ টেনে ইসরায়েলি এই মন্ত্রী বলেন, জাপান সাম্রাজ্য বা নাৎসি জার্মানির মতো শক্তিগুলোকে যেভাবে পরাজিত করে নতজানু করা হয়েছিল, ইরানের ক্ষেত্রেও একই ধরনের কঠোর কৌশল অবলম্বন করা প্রয়োজন ছিল।

যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে গভীর সংশয় প্রকাশ করে তিনি জানান, তার মতে এই শান্তি প্রক্রিয়া সফল হওয়ার সম্ভাবনা মাত্র ৫০ শতাংশ।

সরকারের ভেতরেই এমন ভিন্নমত এবং কড়া অবস্থান নেতানিয়াহু প্রশাসনের ওপর নতুন করে চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

আসুন আগে রোগ ডিটেক্ট করি, তারপরে ওষুধ দেই: বিরোধী দলকে আইনমন্ত্রী

যুদ্ধবিরতি ‘ভুল’ ছিল, ইরানকে ছাড় দেওয়া উচিত হয়নি: ইসরায়েলি মন্ত্রী

আপডেট সময় ০৩:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬