ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচে জলাবদ্ধতা, সতর্ক করল পুলিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী এশার আজানের মাঝেই লুটিয়ে পড়লেন ইমাম, বাঁচানো গেল না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমপি শিমুল বিশ্বাসকে ‘কটূক্তি’, এনসিপিকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন আল থানি মারা গেছেন

মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার জিয়া পরিবার ও প্রধানমন্ত্রী : আইনমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

জিয়া পরিবার, বিএনপি পরিবার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেছেন, যে কেউ গুমের শিকার হলে সেটিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের শিকার যারা হয়েছেন, তাদের সবার সঙ্গে আলোচনা করে এবং অধিকতর পরামর্শের ভিত্তিতে বিষয়গুলো মানবাধিকার আইনে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও বলেন, আমার সামনে যারা বসে আছেন, তারা বিগত ১৭ বছরের মধ্যে অনেকেই ১৭ বছর মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, অনেকের পরিবার মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। আমাদের সামনে যারা বসে আছেন, তাদের অনেকে মানবাধিকার কী জিনিস, সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের শিকার জিয়া পরিবার, বিএনপি পরিবার ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মানবাধিকার বিষয়ে সরকারের কোনো ধরনের পিছুটান নেই বলে জানান আইনমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার জিয়া পরিবার ও প্রধানমন্ত্রী : আইনমন্ত্রী

আপডেট সময় ০১:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬