ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্ষণের শিকার ৭ বছরের শিশু ঢাকা মেডিকেলে ভর্তি, বাড়িওয়ালা পলাতক

আকাশ জাতীয় ডেস্ক:

সাভারের বিরুলিয়ায় সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সাভার মডেল থানায় অভিযুক্ত বাড়ির মালিক আব্দুল বারেকের (৬৫) বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী শিশুর মা।

মামলার বিষয়টির নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার এসআই মো. আল-আমিন।

এর আগে মঙ্গলবার দুপুরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে অভিযুক্ত আব্দুল বারেক সাত বছরের শিশুকে ধর্ষণ করেন। এ ঘটনায় রাত ১০টার দিকে পরিবার জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেয়। পরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়। পরে তাকে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

শিশুটির মামি জানান, শিশুর বাবা ও মা বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় ভাড়া থেকে গার্মেন্টসে চাকরি করেন। বাবা ও মা কাজে গেলে মঙ্গলবার বিকালে শিশুকে একা পেয়ে তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির একটি কক্ষে নিয়ে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে বাড়ির মালিক বারেক। এ ঘটনার পর শিশুটির মা এলে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে শিশুটি। এ সময় সে জানায় বাড়ির মালিক বারেক আঙ্কেল তাকে অনেক ব্যথা দিয়েছে। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

এসআই মো. আল-আমিন জানান, আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধর্ষণের শিকার ৭ বছরের শিশু ঢাকা মেডিকেলে ভর্তি, বাড়িওয়ালা পলাতক

আপডেট সময় ০৬:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬