ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় না মানলে সরকার অবৈধ: আসিফ মাহমুদ সংবিধান সংস্কার নয়, সংশোধন হয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কেউ যদি আইন না বুঝে, বারবার তাদের বুঝিয়ে লাভ নেই: পার্থ ৭১ ও ২৪ কে এক সারিতে স্থান দেওয়া কোনোভাবেই সম্ভব নয়: সালাহউদ্দিন আহমদ হরমুজ না খুললে ইরানের সবকিছু গুড়িয়ে দেয়ার হুমকি ট্রাম্পের বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে: গোলাম পরওয়ার লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের হাতাহাতি, ওসিসহ আহত ১০ গুমের সঙ্গে জড়িতরা আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না : আইনমন্ত্রী ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করাই বিচার বিভাগের মূল লক্ষ্য: অ্যাটর্নি জেনারেল

গণভোটের রায় না মানলে সরকার অবৈধ: আসিফ মাহমুদ

আকাশ জাতীয় ডেস্ক:

গণভোটের রায় না মানলে সরকারকে ‘অবৈধ’ আখ্যায়িত করে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, গণভোটের রায় না মানলে সেদিন থেকেই এই সরকারকে অবৈধ সরকার বলা শুরু করবো। এর জন্য আমরা সময় নেবো না। রাজপথে নামতেও সময় নেবো না।

রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই হুঁশিয়ারি দেন। গণভোটের গণরায় উপেক্ষা ও রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশ বাতিল এবং সমসাময়িক বিষয়ে এ জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিএনপিকে উদ্দেশ্য করে আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা যেমন আমাদের সব অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও সময় নেবো না। ’৬৯ এর অর্জন রক্ষা করা যায়নি, ’৭১-এ মুক্তিযুদ্ধ হয়েছে। ’২৪ এর অর্জন রক্ষা না হলে আবারও ’২৬-২৭-এ এরকম কোনো ঘটনা ঘটে যেতে পারে।’

তিনি বলেন, সরকার যে যে প্রক্রিয়াগুলো অবলম্বন করছে, এর মধ্য দিয়েই স্বৈরাচারের জন্ম হয়। বিগত সময়ে যে ফ্যাসিবাদ দেখা গেছে, এখন সেই স্বৈরাচারের সব লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে।

এনসিপির মুখপাত্র বলেন, জিয়াউর রহমানের আমলের গণভোটের সঙ্গে এবারের গণভোটের তুলনা করা হয়। কিন্তু দুই গণভোটের সুস্পষ্ট পার্থক্য আছে। জিয়াউর রহমানের সময় বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে একটা কিংস পার্টি তৈরি করার জন্য গণভোট করা হয়েছিল। কিন্তু এবারের গণভোট হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে। গণভোটে জনগণ কাঠামোগত সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে।

এ সময় জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিষয়ে বিএনপি সরকার সংবিধান লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন আসিফ।

সংবাদ সম্মেলন আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারওয়ার তুষার এবং যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির সদস্য জাভেদ রাসিন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

গণভোটের রায় না মানলে সরকার অবৈধ: আসিফ মাহমুদ

গণভোটের রায় না মানলে সরকার অবৈধ: আসিফ মাহমুদ

আপডেট সময় ১১:১৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬