ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারত ‘ভুয়া অভিযান’ চালালে কলকাতা পর্যন্ত হামলার হুমকি পাকিস্তানের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে কড়া বক্তব্য ও পাল্টাপাল্টি হুঁশিয়ারিকে কেন্দ্র করে। সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি কলকাতার নাম উল্লেখ করে হুমকি দেওয়ায় বিষয়টি আরও আলোচনায় এসেছে।

ভারত ভবিষ্যতে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে তার জবাবে পাকিস্তান কলকাতা পর্যন্ত আঘাত হানতে পারে বলে মন্তব্য করেন খাজা আসিফ। শনিবার নিজ শহর শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারত যদি আরেকটি ‘ভুয়া অভিযানের’ চেষ্টা করে, তাহলে আল্লাহ চাইলে আমরা সেটি (হামলা) কলকাতা পর্যন্ত নিয়ে যাবো।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পহেলগাম হামলার বার্ষিকী ঘিরে এসব বক্তব্য সামনে এসেছে। ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। খাজা আসিফ দাবি করেন, ভারত যদি কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন (ভুয়া অভিযান) চালানোর চেষ্টা করে, তাহলে তার জবাব দেওয়া হবে। তবে এ ধরনের অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।

তিনি আরও বলেন, পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে থাকলেও সার্বভৌমত্ব রক্ষায় দেশটি প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে।

অন্যদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও কড়া অবস্থান নিয়েছেন। কেরালার এক অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তানের যেকোনো দুঃসাহসিক পদক্ষেপের জবাবে ভারত নজিরবিহীন ব্যবস্থা নেবে।

তিনি দাবি করেন, ২০২৫ সালের পহেলগাম হামলার পর পরিচালিত সামরিক অভিযানে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করা হয়েছে। রাজনাথ সিং বলেন, এ ধরনের অভিযান এখনো শেষ হয়নি এবং ভবিষ্যতেও প্রয়োজনে আরও কঠোর জবাব দেওয়া হবে।

এ পরিস্থিতিতে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারত ‘ভুয়া অভিযান’ চালালে কলকাতা পর্যন্ত হামলার হুমকি পাকিস্তানের

আপডেট সময় ০৬:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬