ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘প্রখ্যাত ক্রিকেটার ফোন করে বলেছিল, বিএনপি থেকে নির্বাচন করতে চাই’:রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো খেলোয়াড়কে মূল্যায়ন না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৩১ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পর্ষদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

আমি তাকে বলেছিলাম, তুমি খেলা ছাড়— এটা আমি চাই না; তবে তুমি যদি রাজনীতিতে আসতে চাও, সেটি স্বাগত। এটা ২০১৮ সালের আগের কথা বলছি। পরে দেখা গেল তিনি অন্য একটি দল থেকে নির্বাচন করে এমপি হয়েছেন। তার ওপর চাপ প্রয়োগ করা হয়েছে, নানাভাবে তাকে উৎপীড়ন করা হয়েছে। তার আন্তর্জাতিক পরিচয় ও খেলার প্রতিভাকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে— এটা কেন হবে?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যাদের প্রতিভা আছে, যারা ভালো খেলতে পারে, যারা দক্ষ এবং এই খেলাতেই মেধাবী—তারা যেন সমান সুযোগ পায়, তারা যেন যথাযথ জায়গা পায়। একজন খেলোয়াড়কে তার কৃতিত্বের বদলে রাজনৈতিক রং দিয়ে বিবেচনা করা উচিত নয়।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, গত ১৬-১৭ বছরে এ সর্বনাশ হয়েছে। বিশ্বাস করবেন কি করবেন না, দেশের একজন প্রখ্যাত ক্রিকেটার আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি বিএনপি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। আমি তাকে বলেছিলাম, তুমি খেলা ছাড়— এটা আমি চাই না; তবে তুমি যদি রাজনীতিতে আসতে চাও, সেটি স্বাগত। এটা ২০১৮ সালের আগের কথা বলছি। পরে দেখা গেল তিনি অন্য একটি দল থেকে নির্বাচন করে এমপি হয়েছেন। তার ওপর চাপ প্রয়োগ করা হয়েছে, নানাভাবে তাকে উৎপীড়ন করা হয়েছে। তার আন্তর্জাতিক পরিচয় ও খেলার প্রতিভাকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে— এটা কেন হবে?

তিনি আরও বলেন, খেলাধুলার ক্ষেত্রে যার মেধা, যোগ্যতা ও দক্ষতা আছে তাকেই সুযোগ দিতে হবে। একজন ক্রিকেটার, ফুটবলার বা অ্যাথলেট—যদি সে এই দেশের সন্তান হয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমাণ করে, তাহলে তার রাজনৈতিক পরিচয় দিয়ে তাকে বিচার করা যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘প্রখ্যাত ক্রিকেটার ফোন করে বলেছিল, বিএনপি থেকে নির্বাচন করতে চাই’:রিজভী

আপডেট সময় ০৮:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬