ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লিবিয়ায় মানবপাচারে জীবন হারালেন মাদারীপুরের দুই যুবক

আকাশ জাতীয় ডেস্ক:

উন্নত জীবনের স্বপ্ন দেখেই ইউরোপ যাওয়ার পথে লিবিয়ায় প্রাণ হারিয়েছে মাদারীপুরের দুই যুবক। কাতার ও সৌদি আরব হয়ে লিবিয়ায় পৌঁছানোর পর তাদের বন্দিশালায় আটকে রেখে নির্যাতন চালানো হয়।

মৃত্যুর এক সপ্তাহ পার হলেও দালাল চক্র পরিবারকে বিষয়টি গোপন রাখে।

নিহতরা হলেন কালকিনি উপজেলার দক্ষিণ জনারদন্দি এলাকার কালাম হাওলাদারের ছেলে ইলিয়াস হাওলাদার (২৫) এবং ডাসারের গোপালপুর ইউনিয়নের বিনতিলুক গ্রামের মৃত সেকেন হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার (৩৫)।

পরিবার সূত্রে জানা গেছে, ইলিয়াস কাতারে কর্মরত থাকলেও দালালের প্রলোভনে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় পৌঁছান। সেখানে বন্দিশালায় আটক হয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। পরিবারের কাছ থেকে কয়েক দফায় প্রায় ২০ লাখ টাকা আদায় করা হয়, তবে ২৩ মার্চ তিনি মারা যান।

ফারুক চার মাস আগে সৌদি আরব হয়ে লিবিয়ায় যান। তাকে বন্দিশালায় আটকে রেখে নির্যাতন চালানো হয় এবং পরিবারের কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা আদায় করা হয়। ১৮ মার্চ তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয়রা অভিযোগ করেছেন, ডাসার ও কালকিনির বিভিন্ন এলাকার যুবকদের লিবিয়া হয়ে ইউরোপ পাঠানোর জন্য একটি সংঘবদ্ধ মানবপাচার চক্র সক্রিয় রয়েছে। বন্দিশালায় আটক অবস্থায় পরিবার থেকে মুক্তিপণ আদায় এবং শারীরিক নির্যাতন চালানো হয়।

মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, দারিদ্র্য, বেকারত্ব এবং বিদেশে উচ্চ আয়ের প্রলোভন তরুণদের ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিচ্ছে। বৈধ প্রক্রিয়া এড়িয়ে বিদেশ যাওয়ার চেষ্টা প্রায়শই প্রাণঘাতী হয়ে দাঁড়াচ্ছে।

মাদারীপুর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লিবিয়ায় মানবপাচারে জীবন হারালেন মাদারীপুরের দুই যুবক

আপডেট সময় ০৭:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬