ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদত্যাগ করছেন না চাঁদপুরের বিবাহিত ছাত্রলীগ নেতারা

অাকাশ নিউজ ডেস্ক:

কেন্দ্রের বেঁধে দেওয়া ৭২ ঘণ্টার আল্টিমেটামের মধ্যে আপাতত পদত্যাগ করছেন না চাঁদপুরের বিবাহিত ছাত্রলীগ নেতারা । তবে অচিরেই আনুষ্ঠানিকভাবে এবং সম্মানজনক একটি পরিবেশে সংগঠন থেকে বিদায় নেবেন তারা। চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ সাংবাদিকদের এই তথ্য জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ডিসেম্বরে চাঁদপুর জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করার পর থেকে এই পর্যন্ত জেলা কমিটির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের প্রায় এক ডজন নেতা বিবাহিত। এদের মধ্যে রয়েছেন- সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, সদর ছাত্রলীগের সভাপতি আবুল বারাকাত, মতলব দক্ষিণ উপজেলার আহ্বায়ক আল আমিন ফরাজি, মতলব উত্তরের মিনহাজ উদ্দিন, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ এমন একডজন নেতা। বয়স ত্রিশের কোঠায় হলেও বিবাহিত জীবনে এদের অনেকেই একাধিক সন্তানের জনক।

এ ব্যাপারে জানতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুর (বিবাহিত) সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কমিটি গঠনের আগে বিয়ে করা হলেও একটি অনাকাঙ্খিত ঘটনার মধ্যে দিয়ে তা ভেঙে যায়। এই নিয়ে কেন্দ্র অবগত আছে। ফলে আল্টিমেটামের বিষয়টি তার জন্য প্রযোজ্য হচ্ছে না।

কেন্দ্রের আল্টিমেটাম সম্পর্কে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ বলেন, কেন্দ্রের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ইতিমধ্যে জেলা কমিটি সভা করে সিদ্ধান্ত নিয়েছে, স্বল্প সময়ের মধ্যে বিবাহিত নেতাদের সংগঠন থেকে অব্যাহতির ব্যবস্থা করা হবে। এই নিয়ে ওই নেতাদের মধ্যে সৌহার্দ্য পরিবেশে কথা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে তারা আনুষ্ঠানিকভাবে এবং সম্মানজনক একটি পরিবেশের মধ্যে দিয়ে ছাত্রলীগের সাংগঠনিক পদ ছেড়ে দেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পদত্যাগ করছেন না চাঁদপুরের বিবাহিত ছাত্রলীগ নেতারা

আপডেট সময় ০২:৪৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭