ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হবিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জে পুলিশের সঙ্গে ডাকাতের ‘গোলাগুলিতে’ মদন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় পুলিশের দুই এসআই আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে জেলার বাহুবল উপজেলার দ্বারাগাঁও চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন, হবিগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান। পুলিশের দাবি, নিহত যুবক মদন মিয়া একজন চিহ্নিত ডাকাত। সে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহপুর গ্রামের রহমান মিয়ার ছেলে।

রাসেলুর রহমান জানান, মদন মিয়াকে বুধবার রাতে গ্রেফতার করে বাহুবল মডেল থানা পুলিশ। সে বেশ কয়েকটি ডাকাতি মামলার আসামি। মদন মিয়ার দেওয়া তথ্যমতে পুলিশ রাত ৩টায় অস্ত্র উদ্ধারে নামে। এ সময় উপজেলার দ্বারাগাঁও বাগানে পৌঁছে অভিযান পরিচালনা করতে গিয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে ডাকাত পুলিশের ওপর গুলি চালালে পুলিশ ও পাল্টা গুলি চালায়। এ সময় গোলাগুলিতে ঘটনাস্থলে ডাকাত মদন গুলিবিদ্ধ হন। এ সময় আহত হন দুই পুলিশ সদস্য।

গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

আপডেট সময় ১১:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭