ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ না খেলতে পারার কষ্ট থেকে ফিরে আসা সহজ ছিল না : সাইফ

আকাশ স্পোর্টস ডেস্ক : 

দেশের হয়ে বিশ্বকাপে খেলতে পারাটা যেকোনো ক্রিকেটারের জন্যই বড় রকমের পাওয়া। আবার সেটা যদি হয় নিজের প্রথম বিশ্বকাপ, তাহলে তো আনন্দের সীমা থাকে না। কিন্তু বিশ্বকাপে খেলা নিশ্চিত জেনেও কোনো কারণে খেলতে না পারার কষ্ট হয়তো পরিমাপ করা কঠিন। এবার সে বিষয়টিই জানালেন বাংলাদেশ দলের ওপেনার সাইফ হাসান। বিশ্বকাপ না খেলতে পারার কষ্ট থেকে ফিরে আসা সহজ ছিল না বলে জানান তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এমনটিই জানিয়েছেন সাইফ হাসান। ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন সাইফ। সেই ছবিগুলোর ক্যাপশনে ডানহাতি এই ব্যাটার লেখেন, ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ মেহেরবান, আলহামদুলিল্লাহ।’

তিনি আরও লেখেন, ‘আমার প্রথম বিশ্বকাপে খেলতে না পারার হৃদয়ভাঙা কষ্ট থেকে ফিরে আসা সহজ ছিল না। এটা ছিল জীবনের একটি স্বপ্ন, যার পেছনে ছিল অনেক পরিশ্রম ও ত্যাগ। আমি নিশ্চিত, আল্লাহ সবার জন্যই আরও ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন। কারণ তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সেখান থেকে নিজেকে সামলে নেওয়াটা আমার জন্য সহজ ছিল না। তবে সেই কঠিন সময়ে যারা আমাকে মানসিকভাবে সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

এদিকে দুই জন ক্রিকেটার বিশ্বকাপ খেলতে না পারায় কোমাতে চলে গিয়েছিল বলে জানান সালাউদ্দিন। ধারণা করা করা হচ্ছে দুজন ক্রিকেটারের একজন হলেন সাইফ হাসান। সালাউদ্দিন বলেন, ‘আমি তো জানি আমার দুইটা খেলোয়াড় প্রায় কোমাতে চলে গেছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারায় গিয়েছিল তারা। আমরা তাদের (অদম্য কাপ) টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি ওইটাই বেশি। এটা সবচেয়ে বড় সাফল্য আমার জীবনে। যে সে মাঠে আসছে এবং এসে আবার রান করেছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বকাপ না খেলতে পারার কষ্ট থেকে ফিরে আসা সহজ ছিল না : সাইফ

আপডেট সময় ০৫:২৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬