ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগান আইএস প্রধান নিহত : পেন্টাগন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) জানিয়েছে, গত সপ্তাহের মাঝামাঝি কুনার প্রদেশে এক হামলায় আফগানিস্তানের ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু সায়িদ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেওয়া বিবৃতিতে এ খবর জানান পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট।

সায়িদকে নিয়ে ২০১৬ সাল থেকে আফগানিস্তানে এ পর্যন্ত আইএসের তিনজন প্রধান নেতা নিহত হলেন।মুখপাত্র হোয়াইট আরো জানান, কুনারে আইএসের প্রধান ঘাঁটিতে গত মঙ্গলবারের ওই হামলায় সায়িদের পাশাপাশি আরো বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছে।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেন, “এইসব গোষ্ঠীর একজন নেতাকে হত্যা করা হলে তারা দুর্বল হয়ে পড়ে। তাদের দুর্বল করতে পারা আমাদের জন্য একটি বিজয়। ”

উল্লেখ্য, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আফগান আইএসের প্রথম প্রধান হাফিজ সাঈদ খান নিহত হন। এরপর চলতি বছরের ২৭ এপ্রিল ‍যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনীর যৌথ অভিযানে তার উত্তরসূরী আব্দুল হাসিব নিহত হন। হাসিবের পরবর্তী নেতা হয়েছিলেন সদ্য নিহত সায়িদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগান আইএস প্রধান নিহত : পেন্টাগন

আপডেট সময় ১২:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭