ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এশিয়ান কাপ খেলতে রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন ঋতুপর্ণারা

আকাশ স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য বড় মঞ্চে নিজেদের পরিচয় দেখানোর সময় শুরু হয়ে গেছে। আজ রাতে ঢাকা ছাড়ছেন আফঈদা খন্দকার ও ঋতুপর্ণা চাকমার। আগামী ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার তিন শহরে অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপ খেলতে যাচ্ছেন তারা।

বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে রয়েছে ৯ বার চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, তিনবারের চ্যাম্পিয়ন চীন এবং উজবেকিস্তানের সঙ্গে। সিডনিতে ৩ মার্চ নিজেদের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে পিটার বাটলারের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

এশিয়ান কাপে প্রথমবার খেলার সুযোগ পেয়ে বাংলাদেশ নারী দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে। অনুশীলনের ফাঁকে ঋতুপর্ণা সামাজিক মাধ্যমে রিকশায় চড়ার ছবি পোস্ট করে জানিয়েছেন, তাদের অস্ট্রেলিয়া যাত্রার খবর।

অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ খেলার পর পুরো দল একসঙ্গে অনুশীলন করেছেন কোচ বাটলার। দলে আছেন সুইডেনপ্রবাসী আনিকা। তবে বিদেশে ক্যাম্প আয়োজন করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), যা বড় মঞ্চে শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতির জন্য প্রয়োজন ছিল।

প্রাথমিক পরিকল্পনায় দলের ক্যাম্প থাইল্যান্ডে হওয়ার কথা থাকলেও তা বাতিল হওয়ায় এবার সরাসরি অস্ট্রেলিয়ায় যাচ্ছে মনিকা চাকমা ও মারিয়া মান্দারা। সিডনিতে গিয়ে স্থানীয় কোনো ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

গ্রুপের তিন ম্যাচের মধ্যে বাংলাদেশের মূল লক্ষ্য উজবেকিস্তানের বিপক্ষে ৯ মার্চ পার্থে জয় নিশ্চিত করা। এই ম্যাচ জিতলে সেরা দুই রানার্সআপের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হলেন এ আর হাফিজ উল্লাহ

এশিয়ান কাপ খেলতে রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন ঋতুপর্ণারা

আপডেট সময় ০২:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬