ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

পাল্লেকেলের বৃষ্টিতে কপাল পুড়ল অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

আকাশ স্পোর্টস ডেস্ক :

পাল্লেকেলের আকাশ কাঁদল, আর সেই কান্নায় ভেসে গেল অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্বপ্ন। বেরসিক বৃষ্টির কারণে ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আর তাতেই কপাল পুড়ল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। মাঠের লড়াই ছাড়াই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল মিচেল মার্শদের। অন্যদিকে, প্রকৃতির আশীর্বাদে ১ পয়েন্ট পেয়ে শ্রীলঙ্কার সঙ্গী হিসেবে সুপার এইটে পা রাখল জিম্বাবুয়ে।

মঙ্গলবার পাল্লেকেলেতে বৃষ্টির দাপটে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড ম্যাচের টস পর্যন্ত হতে পারেনি। টানা বৃষ্টির কারণে শেষ পর্যন্ত আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। নিয়ম অনুযায়ী দুই দলই ১টি করে পয়েন্ট ভাগ করে নেয়। এই ১ পয়েন্টই জিম্বাবুয়ের জন্য ‘সোনার হরিণ’ হয়ে দেখা দিল।

‘বি’ গ্রুপে টানা দুই জয়ের পর পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া ১ পয়েন্ট মিলিয়ে তাদের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫। অন্যদিকে, শ্রীলঙ্কা টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে আগেই গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে।

অস্ট্রেলিয়ার ঝুলিতে বর্তমানে ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট। ওমানের বিপক্ষে তাদের শেষ ম্যাচটি বাকি থাকলেও তা এখন শুধুই নিয়ম রক্ষার। কারণ, সেই ম্যাচে জিতলেও অজিদের পয়েন্ট হবে সর্বোচ্চ ৪, যা জিম্বাবুয়ের (৫) চেয়ে কম। ফলে এক ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্ট শেষ করতে হলো ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে।

Tag :
আপলোডকারীর তথ্য

পাল্লেকেলের বৃষ্টিতে কপাল পুড়ল অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

আপডেট সময় ০৬:২৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬