ঢাকা ১২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশকে যন্ত্রণার বিশ্বরেকর্ড থেকে মুক্তি দিলেন কানাডার যুবরাজ

আকাশ স্পোর্টস ডেস্ক :

সেই বিশ্বরেকর্ডটা বাংলাদেশের গলার কাটা হয়ে ছিল। প্রায় এক যুগ পর সেই যন্ত্রণা থেকে দলকে মুক্তি দিলেন কানাডার ওপেনার যুবরাজ সামরা। চেন্নাইয়ে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। আজ মঙ্গলবার নিজের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেন ১৯ বছর বয়সী এই ব্যাটার।

মাত্র ৫৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সামরা। তিনি এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান। ১৯ বছর ১৪১ দিনে এই কীর্তি গড়লেন তিনি।

এর আগে এই তালিকায় শীর্ষে ছিলেন আহমেদ শেহজাদ। ২০১৪ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। ২২ বছর ১২৭ দিন বয়সে এই সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন শেহজাদ।

সে ম্যাচে মাশরাফি বিন মুর্তজা হজম করেছিলেন ৬৩ রান, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ রান হজমের বিশ্বরেকর্ড ছিল অনেক দিন। সেই রেকর্ড ভেঙে গিয়েছিল বহু আগেই। তবে সেঞ্চুরির রেকর্ডটা টিকে ছিল।

আজ সেঞ্চুরির সেই রেকর্ডটাকে দুইয়ে ঠেলে দেন যুবরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে যুবরাজ সামরা খেলেন ১১০ রানের ঝড়ো ইনিংস। তিনি মারেন ১১টি চার ও ৬টি ছক্কা।

তার দাপুটে ইনিংসে কানাডা তোলে ১৭৩ রান ৪ উইকেটে। এই ইনিংসের পর বিশ্ব মঞ্চে নতুন টি-টোয়েন্টি তারকা হিসেবে নিজের নাম জানিয়ে দিলেন যুবরাজ সামরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশকে যন্ত্রণার বিশ্বরেকর্ড থেকে মুক্তি দিলেন কানাডার যুবরাজ

আপডেট সময় ০২:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬