ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০ দলের শরিক এলডিপির চেয়ারম্যান ও এনডিপির মহাসচিব গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার পৃথক স্থান থেকে পুলিশ তাদের আটক করে। চট্টগ্রাম নগরী থেকে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

অন্যদিকে শহীদ জেহাদ দিবস উপলক্ষে দৈনিক বাংলা মোড়ে জেহাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসাকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ।

জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে লেবার পার্টির ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। লেবার পার্টির ৪০তম বার্ষিক আলোচনা সভা শেষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রেসক্লাবের মিলনায়তন থেকে বের হন ইরান। এর পর পরই তিনিসহ আরো চার নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে প্রেসক্লাব ও আশপাশের এলাকায় পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বিপুল সদস্য মোতায়েন করা হয়। এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ জানান, অনুমতি ছাড়া সভার আয়োজন ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২০ দলের শরিক এলডিপির চেয়ারম্যান ও এনডিপির মহাসচিব গ্রেপ্তার

আপডেট সময় ০৪:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭