ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কত দিন পর পর ফেসিয়াল করা নিরাপদ

আকাশ নিউজ ডেস্ক :

ঝকঝকে ত্বক পেতে অনেকেই ঘন ঘন ফেসিয়াল করান। কেউ আবার মাসে একবার। কেউ আবার কোনও বিশেষ দিনের আগে ফেসিয়াল করান। কিন্তু প্রশ্ন একটাই মাসে কতবার ফেসিয়াল করানো নিরাপদ? ডার্মাটোলজিস্টদের মতে, ফেসিয়াল উপকারী হলেও অতিরিক্ত করালে উপকারের চেয়ে ত্বকের জন্য তা ক্ষতিকর হবে।

ত্বক বিশেষজ্ঞরা বলছেন ,স্বাভাবিক ও শুষ্ক ত্বকের ক্ষেত্রে মাসে একবার ফেসিয়াল করলেই যথেষ্ট। অন্যদিকে ত্বক যদি হয় তৈলাক্ত বা ব্রণপ্রবণ তাহলে দুই মাসে একবার বা চিকিৎসকের পরামর্শ নিয়ে ফেসিয়াল করা ভালো।

যাদের ত্ক খুব সংবেদনশীল তাদের নিয়মিত ফেসিয়াল না করাই ভালো। প্রয়োজনে খুব হালকা ক্লিন-আপ করতে পারেন।

বেশি ফেসিয়ালে যেসব সমস্যা হয়:
বিশেষজ্ঞদের মতে, ঘন ঘন স্ক্রাব, স্টিম ও কেমিক্যাল ব্যবহারের ফলে ত্বকের স্বাভাবিক ক্ষমতা নষ্ট হতে পারে। ঘন ঘন এক্সফোলিয়েশন ত্বকের উপরিভাগের প্রাকৃতিক তেল সরিয়ে দেয়। এর ফলে ত্বকে শুষ্কতা, জ্বালা ও লালচে ভাব দেখা যায়। অতিরিক্ত ম্যাসাজ ও ভারী পণ্য ব্যবহার রোমকূপ বন্ধ করে দেয়। এর ফলে ব্রণ বেড়ে যায়। বিভিন্ন কেমিক্যাল বা সুগন্ধি একসঙ্গে বারবার লাগালে অ্যালার্জির ঝুঁকি বাড়ে। দীর্ঘদিন অতিরিক্ত ফেসিয়াল করলে দীর্ঘস্থায়ী জ্বালার সমস্যা দেখা দিতে পারে।

বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত ওয়েবসাইটে বলা হয়েছে, ত্বকের নিজে থেকে সুস্থ হতে প্রায় ৩–৪ সপ্তাহ সময় লাগে। এই সময়ের আগেই বারবার ফেসিয়াল করলে স্বাভাবিক কোষ পুনর্গঠন প্রক্রিয়া ব্যাহত হয়।

যেভাবে নিরাপদ থাকবেন:

#ত্বকের ধরন অনুযায়ী ফেসিয়াল বেছে নিন
#মাসে একবারের বেশি গভীর ফেসিয়াল এড়িয়ে চলুন
#ব্রণ বা জ্বালার সমস্যা থাকলে আগে চিকিৎসকের পরামর্শ নিন
#ফেসিয়ালের পর রোদ এড়িয়ে চলুন ও হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কত দিন পর পর ফেসিয়াল করা নিরাপদ

আপডেট সময় ১০:৪৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬