ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্মসমর্পণ করলেন জাহের আলভী আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: মীর শাহে আলম যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পাকিস্তানিদের জন্য গর্বের: আতাউল্লাহ তারার সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন : মঈন খান বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছেন সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ কাঁঠাল দিয়ে সিঙ্গারা-সমুচা-কাবাব, ফল হবে দেশের শক্তিশালী রপ্তানি পণ্য: কৃষিমন্ত্রী যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

আইসিসির সিদ্ধান্তে প্রশ্ন তুলে বাংলাদেশের পাশে নাসের হুসেইন

আকাশ স্পোর্টস ডেস্ক : 

টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আইসিসির সঙ্গে টানাপোড়েনের মাঝেই দৃঢ় অবস্থান নিয়ে আলোচনার কেন্দ্রে বাংলাদেশ। খেলোয়াড় সংক্রান্ত অনিশ্চয়তা ও অংশগ্রহণ নিয়ে চাপ থাকলেও একচুল নড়েনি টাইগাররা। আর এই সাহসী অবস্থানের প্রশংসা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন।

বাংলাদেশের এই সিদ্ধান্তে প্রকাশ্যে পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থাপনায় দ্বৈত মানদণ্ডের অভিযোগ তুলে দুই দেশের এই অবস্থানকে দেখছেন অনেকেই বিরল আঞ্চলিক সংহতি হিসেবে।

স্কাই স্পোর্টসের একটি পডকাস্টে নাসের হুসেইন প্রশ্ন তোলেন, বড় কোনো বোর্ড জড়িত থাকলে আইসিসি কি একইভাবে কঠোর হতো। তার মতে, টুর্নামেন্টের এক মাস আগে যদি ভারত জানাত তাদের সরকার কোনো দেশে বিশ্বকাপে খেলতে চায় না, তাহলে কি আইসিসি একই নিয়ম প্রয়োগ করত।

বাংলাদেশের দৃঢ়তায় খোলাখুলি প্রশংসা করেন নাসের। বিশেষ করে মুস্তাফিজুর রহমানের পাশে দাঁড়ানোর বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ নিজেদের অবস্থানে অটল থেকেছে, তারা তাদের খেলোয়াড় ফিজের জন্য লড়েছে।

পাকিস্তানের সমর্থন নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি। নাসের বলেন, ছোট বোর্ডগুলোর হাতে আসলে অর্থই বড় শক্তি। ভারত পাকিস্তান ম্যাচের আর্থিক প্রভাব দিয়েই মূলত আইসিসি কিংবা বড় বোর্ডগুলোর ওপর চাপ তৈরি করা যায়।

তার মতে, পুরো বিতর্কের মূলে রয়েছে একটি সহজ প্রশ্ন, সবার জন্য কি একই নিয়ম প্রযোজ্য। বাংলাদেশ, পাকিস্তান ও ভারতকে সমানভাবে বিবেচনা করা উচিত বলেও মত দেন তিনি।

নাসের আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে অর্থনৈতিক আধিপত্য অনেক সময় সিদ্ধান্ত নির্ধারণ করে দেয়। তবে ক্ষমতার সঙ্গে দায়িত্বও আসে, সেটাও ভুলে গেলে চলবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্মসমর্পণ করলেন জাহের আলভী

আইসিসির সিদ্ধান্তে প্রশ্ন তুলে বাংলাদেশের পাশে নাসের হুসেইন

আপডেট সময় ১২:৪০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬