ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির জনসভায় যোগ দিতে বরিশালে তারেক রহমান ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত, ৩ জন গুলিবিদ্ধ লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা ‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ

পাইলটের সঙ্গে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনায় কোয়াবের উদ্বেগ

আকাশ স্পোর্টস ডেস্ক : 

সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে ঘটে যাওয়া ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই প্রতিক্রিয়া জানায়।

সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে খালেদ মাসুদ পাইলটের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি ক্রিকেট অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই ধরনের ঘটনা দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে এমন একটি পরিসরে যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সংযম ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ক্রিকেটীয় আলোচনায় মতপার্থক্য থাকাকে স্বাভাবিক হিসেবেই দেখছে কোয়াব। তবে দ্বিমত প্রকাশের ক্ষেত্রে শালীনতা বজায় রাখার ওপর জোর দিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘মতভিন্নতা বা কঠিন প্রশ্ন থাকতেই পারে, তবে তা প্রকাশ ও মোকাবিলার ক্ষেত্রে সংযম, পারস্পরিক শ্রদ্ধা এবং পেশাগত শিষ্টাচার বজায় রাখা সবার দায়িত্ব।’

ক্রিকেট সংশ্লিষ্ট সবার সম্মানের বিষয়টি মনে করিয়ে দিয়ে কোয়াব তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারা জানায়, ‘আমরা স্পষ্টভাবে বিশ্বাস করি, ক্রিকেটে কোচ, বোর্ড কর্মকর্তা, সমর্থক এবং ক্রীড়া সাংবাদিকদের মর্যাদা ও সম্মান সমানভাবে গুরুত্বপূর্ণ।’

ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই প্রত্যাশা রেখে কোয়াব আশা প্রকাশ করে যে, সংশ্লিষ্ট সবাই এই ঘটনা থেকে শিক্ষা নেবেন এবং বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে আলোচনায় আরও দায়িত্বশীল ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করবেন। পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমেই ক্রিকেট এগিয়ে যাবে বলে বিশ্বাস সংগঠনটির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

পাইলটের সঙ্গে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনায় কোয়াবের উদ্বেগ

আপডেট সময় ০১:২০:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬