ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের শুটিংয়ে অপু, পাশের সেটে শাকিব

অাকাশ বিনোদন ডেস্ক:

ছেলে আব্রাম খানের জন্মের আগে-পরে বেশ কয়েকবার এফডিসিতে হাজির হয়েছিলেন নায়িকা অপু বিশ্বাস। সে সময় তিনি শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিয়েছেন, ছবির ডাবিং করেছেন। দেড় বছর পর এবার তিনি এলেন সিনেমার শুটিং করতে। গতকাল শনিবার সকাল থেকে এফডিসির ঝরনা স্পটে পুনরায় শুরু হয়েছে মান্নান গাজীপুরীর পাঙ্কুজামাই ছবির শুটিং। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে গত বছরের ফেব্রুয়ারি মাসে এফডিসিতে এই ছবির শুটিং করেছিলেন অপু। একই ছবি দিয়ে সেই আঙিনায় আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি।

দীর্ঘদিন পর অপু আসার খবরে ভক্ত ও সহশিল্পীদের ভিড় জমে গিয়েছিল এফডিসিতে। তাঁকে ঘিরে যেন শুরু হয় মিলন উৎসব। চলচ্চিত্রপাড়ার অনেকেই তাঁর সঙ্গে দেখা করতে আসেন। হাসিমুখে সবার সঙ্গে কুশল বিনিময় করেন এই অভিনেত্রী। সহশিল্পী, কলাকুশলীদের মাঝে দাঁড়িয়ে রোমাঞ্চিত অপু বিশ্বাস বলেন, ‘মনে হচ্ছে, দীর্ঘদিন পর পরিবারের কাছে ফিরে এসেছি। সেই চেনা গ্রিনরুম, লাইট, ক্যামেরা, লোকেশনজুড়ে শুটিংয়ের মানুষের ছোটাছুটিতে প্রাণ ভরে যাচ্ছে।’

শুধু যে অপুর উপস্থিতিতেই এফডিসি সরগরম ছিল, তা নয়। একই আঙিনায় ছিলেন শাকিব খান। অপু যখন ঝরনা স্পটে, পাশের ৯ নম্বর ফ্লোরে চলছিল শাকিবের শুটিং। নায়িকা বুবলীসহ চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া ছবির শুটিং করছিলেন তিনি।
শুটিংয়ের ফাঁকে দুজনের দেখা হওয়ার সম্ভাবনা আছে কি না—জানতে চাইলে হেসে ফেলেন অপু বিশ্বাস। বলেন, ‘দেখা হবে কি না, জানি না। তবে (গতকাল) সন্ধ্যায় ছেলে আব্রাম আসবে আমার শুটিংয়ে। তখন শাকিবের সঙ্গে তার দেখা হতে পারে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফের শুটিংয়ে অপু, পাশের সেটে শাকিব

আপডেট সময় ১২:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭