ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

পর্তুগালের আশা বাঁচিয়ে রাখলেন রোনালদো

আকাশ স্পোর্টস ডেস্ক:
প্রথমার্ধটা গোলশূন্য হওয়ায় প্লে-অফের বাধ্যবাধকতায় প্রায় পড়েই যাচ্ছিল পর্তুগাল। তবে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে শঙ্কা উতরে যায় দলটি। পরে আন্দ্রে সিলভার আরেক গোলেরে সুবাদে অ্যান্ডোরাকে ২-০ ব্যবধানে হারিয়ে সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলার আশাটা বেঁচে থাকল পর্তুগিজদের।
একইদিনে সুইজারল্যান্ড ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে হাঙ্গেরিকে। তাই ৯ রাউন্ড খেলা শেষে সুইজারল্যান্ডের পয়েন্ট ২৭। ঠিক তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল। আগামী ১০ অক্টোবর শেষ রাউন্ডের খেলায় টেবিলের শীর্ষে থাকা দুটি দল পরস্পরের মুখোমুখি হবে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শেষ ম্যাচে যে কোনো ব্যবধানে জিতলেই সরাসরি রাশিয়া বিশ্বকাপের টিকিট পাবেন রোনালদোরা। আর রাশিয়ার টিকিট সরাসরি কাটতে ড্র’ই যথেষ্ট হবে সুইসদের জন্য।
শনিবার রাতে অ্যান্ডোরার মাঠে অতিথি হয়ে খেলতে যায় পর্তুগাল। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনালদোকে নামান কোচ ফার্নান্দো সান্তোস। মুখ রক্ষা করেছেন রোনালদোও। ৬৩ মিনিটে বক্সের বাইরে থেকে বল নিয়ন্ত্রণে নিয়েনিয়ে ঠান্ডা মাথায় প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। চলতি বাছাইপর্বে এই নিয়ে আট ম্যাচে ১৫ গোল করলেন রোনালদো। পরে ৮৬ মিনিটে আন্দ্রে সিলভা ব্যবধান দ্বিগুণ করেন।
Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

পর্তুগালের আশা বাঁচিয়ে রাখলেন রোনালদো

আপডেট সময় ১১:৩৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭