ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী শেষের নাটকীয়তা উতরে বাংলাদেশের সিরিজ জয় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার দাবি, বড় সংঘাতের শঙ্কা বিএনপির শরিক দল ও জোটের সঙ্গে সোমবার বসবেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় আর্জেন্টিনার সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন যুবককে কুপিয়ে হত্যা: ২১ বছর পর ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, মিলবে সর্বোচ্চ ২ লাখ টাকা ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আমান উল্লাহ

তাইওয়ান পার্লামেন্টে নারী এমপিদের হাতাহাতি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বৃহস্পতিবার সংস্কার ইস্যুতে বিতর্ক চলাকালে দু’নারী সদস্য পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়েন৷ তাইওয়ান পার্লামেন্টে একের পর এক হাতাহাতির ঘটনা ঘটেই চলেছে৷ এবার তারই জেরে দু’নারী এমপি পরস্পরের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হন। কিল-চড় ঘুষিতে একে অপরকে কুপোকাত করার চেষ্টা করেন তারা৷ কোনোভাবেই তাদের শান্ত করা যাচ্ছিল না৷

এ ঘটনার পর শুক্রবার আবারো উত্তপ্ত তাইওয়ান আইনসভা৷ এদিন অধিবেশন শুরু হতেই সংস্কার ইস্যুকে ঘিরে সরকার ও বিরোধী এমপিরা পরস্পরের দিকে তেড়ে যান৷ তখন রাষ্ট্রীয় টেলিভিশনে অধিবেশনের সরাসরি সম্প্রচার চলছিল।সরকারি দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) চিউ য়ি ইং বনাম বিরোধী কেএমটি(কুয়োমিনটাং) এর এমপি সু শু হুয়ার মধ্যে লড়াই দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়ে৷

এবারের মল্লযুদ্ধে রীতিমতো যেন যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে পার্লামেন্ট৷ টেবিল উল্টে, চেয়ার ভেঙে স্পিকারের দিকে তেড়ে গেছেন অনেকেই৷ ফলে ফের সভা মুলতবি করতে হয়েছে৷ চিউ স্থানীয় গণমাধ্যমের সামনে অভিযোগ করেন, শু-হুয়া এবং কেএমটি’র আরেক নারী এমপি তাকে আঘাত করেছেন এবং এর মধ্য দিয়ে বিরোধী দল সহিংসতাকে প্রশ্রয় দিয়েছে। অন্যদিকে সু শু-হুয়া বলেছেন, তিনি নিজ আচরণের জন্য দুঃখিত। কিন্তু ব্যক্তিগতভাবে এজন্য চিউয়ের কাছে ক্ষমা চাইবেন না। কারণ তিনি মনে করেন, চিউকে তিনি কোনোভাবে অসম্মান করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় কনসার্ট, মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান

তাইওয়ান পার্লামেন্টে নারী এমপিদের হাতাহাতি

আপডেট সময় ১১:৩৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭