ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে কৌশলী উত্তর ভারতীয় বোর্ডের

আকাশ স্পোর্টস ডেস্ক :

আর মাত্র কিছুদিন পর শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবমিলিয়ে হাতে সময় নেই এক মাসও। অংশ নিতে যাওয়া দলগুলো ব্যস্ত সময় পার করছে শেষ মুহূর্তের প্রস্তুতিতে। তবে বাংলাদেশ দল রয়েছে আসন্ন আসরে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে আসবে কি না, তা নিয়ে জল্পনা এখনও চলছে। আইসিসিকে দ্বিতীয়বারের মতো চিঠি পাঠিয়ে ভারতে না আসার ব্যাপারে জানিয়েছে বাংলাদেশ। দুই দেশের সম্পর্ক যখন উত্তেজনার চরম পর্যায়ে রয়েছে ঠিক তখনই এই ইস্যুতে মুখ খুললেন ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবাজিৎ সাইকিয়া।

বিসিসিআইয়ের বৈঠক শেষে সাইকিয়ার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিল, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরাতে আইসিসির কাছে বাংলাদেশের অনুরোধ নিয়ে। এ প্রশ্নের উত্তর দিলেও সুর্নিদিষ্ট কোনো মন্তব্য করেননি তিনি। কৌশলী উত্তর দিয়েছেন সাইকিয়া।

বিসিসিআই সচিব বলেন, ‘এই বৈঠক মূলত সেন্টার অব এক্সিলেন্স ও অন্যান্য ক্রিকেট বিষয়ক আলোচনার জন্য ছিল। (বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না) এটি আমাদের আলোচনার বিষয় নয়।’

মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই, এই ঘোষণা প্রথম সাইকিয়াই দিয়েছিলেন। তার মন্তব্যের পর থেকেই যে বিতর্ক শুরু হয়েছে, তা এখনও থামেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে কৌশলী উত্তর ভারতীয় বোর্ডের

আপডেট সময় ০২:০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬