ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক এবং যৌক্তিক : রমিজ রাজা

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান ক্রিকেটীয় দ্বন্দ্বে এবার টাইগারদের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী তারকা ও পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজা। এ সময় ভারতের সমালোচনায় মাতেন তিনি।

বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাভাষ্য দিচ্ছেন পাক কিংবদন্তি। স্পষ্ট করে তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক এবং যৌক্তিক। রমিজ রাজা বলেন, আমার মতে, বাংলাদেশ তাদের জায়গায় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ, প্লেয়ারদের নিরাপত্তা সবার আগে।

খেলার সঙ্গে রাজনীতি মেশানোয় ভারতের সমালোচনা করেন রমিজ রাজা। রাজনীতির সঙ্গে বিন্দুমাত্র জড়িত না থাকার পরও মুস্তাফিজের সঙ্গে যা করা হয়েছে, তা ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করেছে বলেও মন্তব্য করেন তিনি।

রমিজ রাজা বলেন, খেলা ও রাজনীতি কখনো এক করা উচিত নয়। মুস্তাফিজের মতো একজন বিশ্বমানের বোলার কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন, অথচ তাকে যেভাবে রাজনৈতিক চাপের মুখে বাদ দেওয়া হয়েছে তা ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করেছে।

ভারতের আচরণের উদাহরণ টেনে পাক কিংবদন্তি আরও বলেন, এশিয়া কাপে ভারত নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফরে যায়নি এবং তাদের ম্যাচগুলো সরিয়ে নিয়েছিল। আজ বাংলাদেশের সঙ্গে যা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক এবং যৌক্তিক : রমিজ রাজা

আপডেট সময় ০১:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬